News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গভীর জঙ্গলে পুকুরে হাতির শাবকের মৃতদেহ উদ্ধার
Image

গভীর জঙ্গলে পুকুরে হাতির শাবকের মৃতদেহ উদ্ধার

তেলিয়ামুড়া(ত্রিপুরা), ১৮ জুন (হি. স.) : গভীর জঙ্গলে পুকুরের জলে ভাসমান হাতির শাবকের মৃতদেহ উদ্ধার। ওই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত হাতির শাবকের বয়স আনুমানিক ৬ থেকে ৭ দিন হবে। ধারণা করা হচ্ছে, জলের তেষ্টা মেটাতে পুকুরে এসেছিল ওই হাতির শাবক। কিন্ত পা পিছলে পুকুরের জলে পরে যায়। সাথে তার কেউ ছিল না, ফলে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি এবং জলে ডুবে তার মৃত্যু হয়েছে।  

জানা গেছে, তেলিয়ামুড়া হারাধন পাড়ার শান্তি লঙ্গার গভীর জঙ্গলে এক পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার  হয়েছে হাতীর শাবকের মৃতদেহ। এদিন স্থানীয় যুবক গরু চড়াতে গিয়ে লক্ষ্য করেন পুকুরের জলে হাতির শাবকের মৃতদেহ ভাসছে। তখন ওই যুবক গোলে নেমে হাতির শাবকের দেহ উদ্ধার করেছে। কিন্ত হাতির শাবকের মৃত্যু হয়েছে টের পেয়ে ওই যুবক চিত্কার চেচামেচি শুরু করে এবং চিত্কার শুনে স্থানীয় মানুষ ছুটে আসেন।

বিষয়টি স্থানীয় জনগণ তেলিয়ামুড়া মহকুমা বড় বন দফতরের এসডিএফও সাবির কান্তি দাসকে জানানোর চেষ্টা করেন। কিন্ত, বার বার ফোন করা সত্বেও তাঁকে পাওয়া যায়নি। পরবর্তী সময় স্থানীয় মানুষ বিষয়টি জেলা বন আধিকারিককে স-বিস্তারে জানান। তিনি ঘটনাস্থলে বন কর্মীদের পাঠানোর ব্যবস্থা করেন এবং তাঁরা হাতির শাবকের মৃতদেহ উদ্ধার করেন।বন দফতরের কর্মীদের ধারণা, ২-৩ দিন পূর্বে ওই হাতির শাবকের মৃত্যু হয়েছে। গভীর জঙ্গলে মানুষের যাতায়াত না থাকায় কারোর নজরে আসেনি বিষয়টি। তবে, হাতি সংরক্ষণের ব্যবস্থা সত্বেও হাতির শাবকের মৃত্যু নিয়ে বন দফতরের ভূমিকায় ক্ষোভ দেখা দিয়েছে। 

Releated Posts

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top