News Flash

Image

কলেজ পড়ুয়া ছাত্রী আত্মঘাতী

চড়িলাম, ১৮ জুন : কলেজ পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার। পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারে ঝামেলা ছিল না। ওই নাবালিকা পড়াশোনায় ভালো ছিল। পাড়া-প্রতিবেশী বন্ধু-বান্ধবদের সঙ্গে তার ভাল সম্পর্ক ছিল। সকলের অজান্তেই কেন তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছে তা নিয়ে জনমনে কৌতূহলের সৃষ্টি হয়েছে। এর পেছনে কী কারণ আত্মগোপন করে রয়েছে তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।স্থানীয় সুত্রে খবর, ফাঁসিতে আত্মহত্যা করেছেন কলেজ পড়ুয়া এক ছাত্রী। ঘটনা দক্ষিণ চড়িলাম ন্যাতামুড়া এলাকায়। শনিবার বাড়ির লোকেদের অনুপস্থিতিতে শুখলাল দেবনাথের কলেজ পড়ুয়া ছাত্রী পার্বতী দেবনাথ(২১) নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করেন। খবর ছুটে আসেন তাঁর বাবা। বিশালগড় থানায় এলাকাবাসী খবর দিলে ছুটে আসে পুলিশ। মুহূর্তের মধ্যে  গোটা এলাকায়  শোকের ছায়া নেমে আসে।  তবে কি কারনে  পার্বতী দেবনাথের আত্মহত্যা, সেই  বিষয় বলতে পারছেন না পরিবারের লোকজন। পুলিশ ঘটনার  তদন্তে নেমেছে। কলেজ পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় তার মা-বাবা, আত্মীয়-পরিজন শোকে বিহ্বল হয়ে পড়েছেন। মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছিল। ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হতে তুলে দিয়েছে পুলিশ।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top