News Flash

  • Home
  • ত্রিপুরা
  • CEO: ডাম্পিং স্টেশন পরিদর্শন করলেন তেলিয়ামুড়া পুর পরিষদের সিইও
Image

CEO: ডাম্পিং স্টেশন পরিদর্শন করলেন তেলিয়ামুড়া পুর পরিষদের সিইও

নজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৭ জুন৷৷  তেলিয়ামুড়া  শহর এলাকাকে পরিষ্কার- পরিচ্ছন্ন রাখতে তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকার ময়লা আবর্জনা ফেলার জন্য নির্মাণ করা হচ্ছে ডাম্পিং স্টেশনের৷ শুক্রবার এই নির্মীয়মান ডাম্পিং স্টেশনের নির্মান কাজ পরিদর্শনে বড়লুঙ্গা এলাকায় যায় তেলিয়ামুড়া পৌর পরিষদের সিইও তথা তেলিয়ামুড়া মহকুমা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি সহ তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌর পিতা রূপক সরকার৷

জানা যায়, পৌর পরিষদ এলাকার ময়লা আবর্জনা ফেলার জন্য তেলিয়ামুড়া বড়লুঙ্গা এলাকায় ১ কোটি ৪৯ লক্ষ টাকা ব্যায় করে নির্মাণ করা হচ্ছে ডাম্পিং স্টেশন৷ এই নির্মীয়মান ডাম্পিং স্টেশনটি পরিদর্শনে গেলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের সিইওতথা তেলিয়ামুড়া মহকুমা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি এবং তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌর পিতা রূপক সরকার৷

উল্লেখ করা যায়, তেলিয়ামুড়া শহর এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পৌর এলাকার ময়লা-আবর্জনা ফেলার জন্য প্রথমে তেলিয়ামুড়া সাতমাইল এলাকায় সরকারি অর্থ ব্যয় করে ডাম্পিং স্টেশন তৈরি করা হয়েছিল৷ কিন্তু পরবর্তী সময় সাত মাইল এলাকার তৈরি করা ড্রাপিং স্টেশনে আবর্জনা ফেলাকে কেন্দ্র করে ওই এলাকার বসবাসকারী স্থানীয় জনগণের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন বাধা-বিপত্তি সহ সমস্যার মুখে পড়তে হয়েছিল পৌর পরিষদকে৷ এর পর দীর্ঘ দিন জল ঘোলার পর অবশেষে বাধ্য হয়ে ওই এলাকায় আবর্জনা ফেলা বন্ধ করে দেয় তেলিয়ামুড়া পৌর পরিষদ কর্তৃপক্ষ৷

বর্তমানে পুনরায় তেলিয়ামুড়া পৌর এলাকার আবর্জনা ফেলার জন্য তেলিয়ামুড়া বড়লুঙ্গা এলাকায় ডাম্পিং স্টেশন তৈরি করার কাজ শুরু হয় কয়েক মাস পূর্বে৷ সেই কাজ সরোজমিনে প্রত্যক্ষ করতে বড়লুঙ্গা এলাকায় গেলেন শুক্রবার তেলিয়ামুড়া মহকুমা শাসক সহ পৌর পরিষদের পৌর পিতা৷ এ বিষয়ে তেলিয়ামুড়া মহকুমা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি জানান, আগামী কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ তৈরি হয়ে যাবে এই ডাম্পিং স্টেশনটি এবং খুব দ্রুততার সঙ্গে ডাম্পিং স্টেশনের নির্মাণ কাজ চলছে৷ অতি সহসাই এই কাজ পরিসমাপ্তি করা হবে বলে অভিমত ব্যাক্ত করেন তিনি৷ এই ডাম্পিং স্টেশনটি চালু হলে তেলিয়ামুড়ার যত্রতত্র আবর্জনা আর পড়ে থাকতে দেখা যাবে না এবং একটি সুন্দর স্বচ্ছ তেলিয়ামুড়া গড়ে উঠবে বলে সচেতন মহলের ধারণা৷

Releated Posts

দুই ঘণ্টায় স্কুটি চুরি মামলার কিনারা, দুই অভিযুক্ত আটক

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ভোরবেলা স্কুটি চুরির ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে আটক করে চুরি যাওয়া স্কুটি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজাকে ঘিরে বটতলা মূর্তির বাজারে জমজমাট কেনাকাটা

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে আগরতলার বটতলা মূর্তির বাজারে ধীরে ধীরে জমে উঠছে কেনাকাটা। ছোট থেকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

তিন গাড়ির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আজ সকালে গোকুলনগর রাস্তার মাথা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top