News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Drinking Water Crisis :মুঙ্গিয়াকামীর ৪৭ মাইল এলাকায় পানীয় জলের সংকট তীব্র
Image

Drinking Water Crisis :মুঙ্গিয়াকামীর ৪৭ মাইল এলাকায় পানীয় জলের সংকট তীব্র

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৭ জুন৷৷  সুখা মরশুম কিংবা বর্ষাকালেও তীব্র পানীয় জলের সমস্যায় ভোগছে প্রত্যন্ত এলাকার পাহাড়ী জনপদে বসবাসকারী গিরিবাসীরা৷ দীর্ঘ বছর ধরে পানীয় জলের অভাবে জর্জরিত সমস্যায় ভোগলেও সমস্যা নিরসনের উদ্যোগ নেই এমনই অভিযোগ প্রত্যন্ত এলাকা গিরিবাসীদের৷ ঘটনা মুংগিয়াকামি  ব্লকের  আঠারোমুড়া এ ডি সি ভিলেজের ৪৭ মাইল এলাকার মনিজয় রিয়াং পাড়ায়৷

এলাকাটি মূলতঃ রিয়াং জনজাতিদের সম্প্রদায়ের গিরিবাসীদের বসবাস৷ ওই এলাকায় অধিকাংশ পরিবারের জুমিয়া৷এলাকাটিতে বর্তমানে পানীয় জলের সমস্যা দীর্ঘদিন যাবৎ চলে আসছে৷ কিছু কিছু জায়গায় পাইপ লাইনের মাধ্যমে জল পৌঁছানো হয়েছিল৷ কিন্তু সেগুলো বর্তমানে না থাকার মত অবস্থায় পরিনত৷  এখন একমাত্র ভরসা গাড়ির মাধ্যমে ডি ডাব্লিউ এস দপ্তরের তরফে যে জল সববরাহ করা হয় সেই জল৷ অভিযোগ ডি ডাব্লিউ এস দপ্তরের তরফে নিয়মিত জল সরবরাহ করা হয় না৷ এলাকার মহিলাদের অভিযোগ একদিন জল দিলে দু-তিন দিন জল পৌঁছায় না এলাকায়৷ তাও যে পরিমানে জল দেওয়া হয় তা দিয়ে তাদের সংকুলান হচ্ছেনা৷ অগত্বা বাধ্য হয়ে এলাকার গিরিবাসীরা ছড়ার জল কিংবা পাহাড়ের গা চুসে পড়া জল দিয়েই দিনের প্রয়োজন মেটাচ্ছে৷ আর এই অপরিশ্রুত জল পান করে জল বাহিত নানা রোগে আক্রান্ত হতে হচ্ছে ওই এলাকায় বসবাসকারী জনগণের৷ 

তাদের আরও অভিযোগ, প্রতিবছর এক জায়গায় জল পাওয়া যায় না৷জলের জন্য বছর বছর এ পাহাড় থেকে অন্য পাহাড়ে উঠে যেতে হয় তাদের৷ স্নানের জল থেকে শুরু করে পানীয় জল এর ব্যবস্থা একমাত্র পূর্বপুরুষদের শেখানো পথ অনুসারে করে বেঁচে থাকার সংগ্রামে রয়েছেন তারা৷ এলাকবাসীর তরফে দাবি উঠছে অতি দ্রুত তাদের পানীয় জলের সমস্যার সমাধানের যেন ব্যবস্থা করে দেওয়া হয়৷

Releated Posts

দুই ঘণ্টায় স্কুটি চুরি মামলার কিনারা, দুই অভিযুক্ত আটক

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ভোরবেলা স্কুটি চুরির ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে আটক করে চুরি যাওয়া স্কুটি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজাকে ঘিরে বটতলা মূর্তির বাজারে জমজমাট কেনাকাটা

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে আগরতলার বটতলা মূর্তির বাজারে ধীরে ধীরে জমে উঠছে কেনাকাটা। ছোট থেকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

তিন গাড়ির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আজ সকালে গোকুলনগর রাস্তার মাথা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top