News Flash

  • Home
  • প্রধান খবর
  • Rahul Gandhi : কেন্দ্রীয় সরকার জনগণের অনুভূতি বুঝতে ব্যর্থ হয়েছে: রাহুল গান্ধী
Image

Rahul Gandhi : কেন্দ্রীয় সরকার জনগণের অনুভূতি বুঝতে ব্যর্থ হয়েছে: রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৭ জুন ( হি. স.) : কেন্দ্রীয় সরকার জনগণের অনুভূতি বোঝার ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ প্রমাণিত হয়েছে বলে নিজের অভিমত জানালেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। শুক্রবার একটি টুইটে রাহুল বলেন, যুবকরা কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্প প্রত্যাখ্যান করেছে। এর আগে কৃষকরা কেন্দ্রীয় সরকারের কৃষি আইন প্রত্যাখ্যান করেছিলেন। রাহুল আরও বলেন, সরকার যখন নোট বাতিল করেছিল, তখন অর্থনীতিবিদরা তা প্রত্যাখ্যান করেছিলেন, ব্যবসায়ীরা জিএসটি প্রত্যাখ্যান করেছিলেন। প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করে রাহুল বলেন, দেশের মানুষ কী চায় তা বুঝতে পারছেন না প্রধানমন্ত্রী মোদী।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাহুল গান্ধী অগ্নিপথ প্রকল্প নিয়ে আপত্তি জানিয়েছিলেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার সেনাবাহিনীকে সম্মান করে না এবং তরুণদের ভবিষ্যতের কথাও চিন্তা করে না। তিনি আরও বলেছিলেন, অগ্নিপথ প্রকল্পে কোনও পদ বা কোনও পেনশন ব্যবস্থা নেই। গত দুই বছরে সেনাবাহিনীতে সরাসরি কোনও নিয়োগ হয়নি। অগ্নিপথ প্রকল্পে চার বছর কাজ করার পর সেই যুবকরা কোথায় যাবেন? রাহুল অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ স্পষ্ট করে দিয়েছে যে তিনি সেনাবাহিনীকে সম্মান করেন না। দেশের বেকার যুবকদের কথা শোনার জন্য তিনি প্রধানমন্ত্রী মোদীর কাছে আবেদন জানিয়েছেন। ‘অগ্নিপথে’ গাড়ি চালিয়ে তাদের ধৈযের ‘অগ্নি পরীক্ষা’ নেবেন না।

Releated Posts

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিরোধী নেতাদের শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলের একাধিক নেতা। সামাজিক…

ByByNews Desk Sep 17, 2026

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top