News Flash

  • Home
  • দিনের খবর
  • Rahul Gandhi: প্রায় সারারাত হাসপাতালেই কাটালেন রাহুল, থাকলেন মা সোনিয়ার সঙ্গে
Image

Rahul Gandhi: প্রায় সারারাত হাসপাতালেই কাটালেন রাহুল, থাকলেন মা সোনিয়ার সঙ্গে

নয়াদিল্লি, ১৭ জুন (হি.স.): প্রায় সারারাত দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে কাটালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন রাহুলের মা, সারারাত মায়ের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। কথা বলেছেন চিকিৎসকদের সঙ্গেও। ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধীকে চতুর্থ দফার জিজ্ঞাসাবাদের মেয়াদ তিন দিন পিছিয়ে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার ফের ডাকা হয়েছে তাঁকে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই খবর পাওয়ার পর গভীর রাতে দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন সোনিয়া গান্ধীকে দেখতে যান রাহুল।

কংগ্রেস সূত্রের খবর, রাহুল প্রায় সারা রাত হাসপাতালে ছিলেন। সেখানে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। প্রসঙ্গত, গত ১ জুন সোনিয়ার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছিল। শ্বাসকষ্টের সমস্যা ও অন্য কিছু উপসর্গ দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনি ভাবে অর্থ লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ৮ জুন সোনিয়াকেও তলব করেছিল ইডি। কিন্তু অসুস্থতার কারণে তিনি হাজির হতে পারেননি। অন্য দিকে, সোম, মঙ্গল এবং বুধবার প্রায় ৩০ ঘণ্টা ধরে দিল্লির এপিজে আব্দুল কালাম রোডে ইডির সদর দফতরে জিজ্ঞাসাবাদ করা হয় রাহুলকে। চতুর্থ দফার জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার ফের রাহুলকে তলব করা হয়েছিল। কিন্তু মায়ের অসুস্থতার কারণে সময় চেয়েছিলেন রাহুল। সেই আবেদন মেনে সোমবার ফের ডাকা হয়েছে তাঁকে।

Releated Posts

জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক, ওবিসিদের জন্য পৃথক কলামের দাবি কংগ্রেসের

ভাণ্ডারা (মহারাষ্ট্র), ৩ আগস্ট (আইএএনএস): জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য জনগণনায় পৃথক কলাম রাখতে…

ByByNews Desk Aug 3, 2026

বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দাম বৃদ্ধির জের, পাইকারি মূল্যস্ফীতি বেড়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): বিশ্ববাজারে জ্বালানি এবং বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির চাপেই জুন মাসে দেশের পাইকারি মূল্যসূচক (ডব্লিউপিআই)…

ByByNews Desk Aug 3, 2026

প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের প্রয়াণ

উজ্জয়িনী, ৩ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের মৃত্যু হয়েছে। সোমবার ইন্দোরের…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডজুড়ে সিআইডির হানা, ফের তলব প্রাক্তন চেয়ারম্যানকে

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) ১৪তম সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্তে সোমবার…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top