News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা মেডিকেল কলেজে ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি চতুর্থ দিনে পড়ল, কর্তৃপক্ষের বিরুদ্ধে হুমকির অভিযোগ
Image

ত্রিপুরা মেডিকেল কলেজে ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি চতুর্থ দিনে পড়ল, কর্তৃপক্ষের বিরুদ্ধে হুমকির অভিযোগ

আগরতলা, ১৬ জুন (হি. স.) : সাম্মানিক ভাতা বৃদ্ধির বদলে কর্মবিরতি প্রত্যাহারের জন্য ত্রিপুরা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ হুমকি দিচ্ছেন, এমনই অভিযোগ এনেছেন ইন্টার্ন চিকিত্সকরা। আজকে সহ লাগাতর চারদিন ধরে তাঁরা কর্মবিরতি পালন করছেন।

প্রসঙ্গত, সম্মানিক ভাতা বৃদ্ধির দাবিতে গত সোমবার থেকে ত্রিপুরা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা বিক্ষোভ কর্মসূচীতে সামিল হয়েছেন। সোমবার সকাল থেকে তাঁরা কর্মবিরতি শুরু করেছেন। বৃহস্পতিবার চতুর্থ দিনেও তাঁরা আন্দোলন জারি রেখেছেন।

তাদের মূল বক্তব্য, বিগত ৪ বছর যাবত সম্মানিক  ভাতা বৃদ্ধি করা হচ্ছে না। উপরন্তু অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে তাঁদের। তাঁদের ভাতা ১৪ হাজার ৫০০ টাকা নির্ধারিত হলেও ২ হাজার টাকা হোস্টেল ফি বাবদ কেটে রাখা হচ্ছে। ফলে, তাঁদের ঝুলিতে ১২ হাজার ৫০০ টাকা পড়ছে। তাই সম্মানিক ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি শুরু করেছিলেন তারা।

এদিন তাঁরা বলেন, বহুবার কলেজ কর্তৃপক্ষকে এই বিষয়ে জানানো হয়েছিল। কিন্তু কলেজ কর্তৃপক্ষ অর্থের ঘাটতি অজুহাত দেখিয়ে এড়িয়ে যাচ্ছেন। সম্প্রতি তাঁরা আন্দোলন শুরু করার পর তাঁদেরকে আন্দোলন প্রত্যাহারের জন্য নানা ভাবে হুমকি দেওয়া হচ্ছে, অভিযোগ ইন্টার্ন চিকিত্সকদের।জনৈক ইন্টার্ন চিকিত্সক জানিয়েছেন, আন্দোলন প্রত্যাহার করার জন্য কলেজ কর্তৃপক্ষ নোটিশ জারি করেছে। শুধু তাই নয় তাঁদের বাড়িতেও ফোন করে অভিভাবকদের নানাভাবে চাপ দেওয়া হচ্ছে। তবে, দাবি পূরণ না হলে তারা আন্দোলন অব্যাহত থাকবে, সাফ জানালেন ইন্টার্ন চিকিত্সকরা। স্বাভাবিকভাবে ঐ আন্দোলনের জেরে হাসপাতালে স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাত ঘটছে।

Releated Posts

টেপানিয়ায় ৬০ আসনের সরকারি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ স্থাপনে অনুমোদন

আগরতলা, ৬ অক্টোবর: গোমতী জেলার টেপানিয়ায় ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপনের অনুমোদন দিয়েছে ন্যাশনাল কমিশন…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

নিউইয়র্কে ইউএনডিপি-এর শীর্ষ আধিকারিকের সঙ্গে বৈঠক বিপ্লব কুমার দেবের

নিউইয়র্ক/ আগরতলা, ৬ অক্টোবর: জাতিসংঘের সদর দপ্তর নিউইয়র্কে ইউএনডিপি-এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক তথা জাতিসংঘের…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

জনজাতি এলাকার স্কুলে শিক্ষক ঘাটতি নিয়ে উদ্বেগ হাইকোর্টের, পরিকাঠামোর ঘাটতিও দ্রুত পূরণের নির্দেশ

আগরতলা, ৬ অক্টোবর: জনজাতি এলাকার সরকারি বিদ্যালয়গুলিতে পরিকাঠামোগত উন্নয়ন ও ছাত্রছাত্রীদের ভর্তি বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও পর্যাপ্ত শিক্ষকের…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

ভিলেজ কমিটি নির্বাচন কংগ্রেসের নতুন রাজনৈতিক পথচলার সূচনা: সুদীপ রায় বর্মণ

আগরতলা, ৬ অক্টোবর: দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকায় কংগ্রেস তুলনামূলকভাবে দুর্বল ছিল এবং বিভিন্ন সময়ে জোটসঙ্গী রাজনৈতিক দলগুলির উপর…

ByByTaniya Chakraborty Oct 6, 2026
Scroll to Top