News Flash

  • Home
  • প্রধান খবর
  • Supreme Court: বুলডোজার অভিযান নিয়ে যোগী সরকারের হলফনামা তলব সুপ্রিম কোর্টের
Image

Supreme Court: বুলডোজার অভিযান নিয়ে যোগী সরকারের হলফনামা তলব সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৬ জুন ( হি. স.) : উত্তরপ্রদেশে বুলডোজার অভিযান নিয়ে উত্তরপ্রদেশ সরকারকে তিনদিনের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ওই অভিযানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করে জমিয়ত-উলেমা-ই-হিন্দ সহ বেশ কিছু সংগঠন। তাদের আবেদন ছিল, শীর্ষ আদালত ওই অভিযানের উপর স্থগিতাদেশ জারি করুক। সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ না দিলেও বুঝিয়ে দিয়েছে, তারা বিষয়টি ভালোভাবে নিচ্ছে না। শীর্ষ আদালত বলেছে, যাদের বাড়িঘর ভাঙা হল, তারাও সমাজের অংশ।

বিধানসভা ভোটের আগে থেকেই উত্তরপ্রদেশে বুলডোজার অভিযান চলছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তখনই বলেছিলেন, ভোটের পর এই অভিযান চলবে। তিনি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি কড়া হাতে দমন করার জন্য বুলডোজার অভিযানকে প্রতীক হিসেবে প্রচার করেছিলেন। এর ফলে ওই রাজ্যে যোগীকে বুলডোজার দাদা বলেও ডাকা হচ্ছিল। ভোটে জিতে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর যোগী আদিত্যনাথ বাড়তি উদ্যম নিয়ে বুলডোজার অভিযান শুরু করেন। অভিযোগ ওঠে, সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে বেআইনি নির্মাণের অভিযোগ সামনে রেখে এই অভিযান চলে জেলায় জেলায়।

প্রসঙ্গত, সম্প্রতি বিজেপির জাতীয় মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লি বিজেপির আইটি সেলের প্রধান নবীন জিন্দলের বিতর্কিত মন্তব্য ঘিরে সারা দেশ উত্তাল হয়। উত্তরপ্রদেশেও এর প্রতিবাদে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন বিক্ষোভ দেখাতে শুরু করে। জামিয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর বাবা বিক্ষোভে অংশ নেন বলে তাঁর বাড়িও ভেঙে দেওয়া হয়। এসবের প্রতিবাদেই জমিয়ত উলেমা-সহ বেশ কয়েকটি মুসলিম সংগঠন সুপ্রিম কোর্টে মামলা করে।

Releated Posts

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026

কংগ্রেস-এসপি ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলেছে, মোদী সরকার প্রশ্নফাঁস চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে: যোগী আদিত্যনাথ

নয়াদিল্লি/ফতেহপুর, ২৫ জুলাই (আইএএনএস): সমাজবাদী পার্টি (এসপি) এবং কংগ্রেস ছাত্র-যুবদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে বলে শনিবার অভিযোগ করলেন…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top