ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন। গুরুত্বপূর্ণ ম্যাচ আজ। তাতে আর সি সি খেলবে মালবাসা প্লে সেন্টারের বিরুদ্ধে। বুধবার এলিমেনটরে খেলবে ওই দুই দল। রাঙ্গামাটি স্কুল মাঠে হবে ম্যাচটি। ম্যাচের বিজয়ী দল দ্বিতীয় কোয়ালিফাইং ম্যাচে খেলার সুযোগ পাবে। আজ ম্যাচের বিজয়ী দল কোয়ালিফাইং এর দ্বিতীয় ম্যাচে খেলবে দেবার্পিত ক্রিকেট আকাদেমির বিরুদ্ধে। ১৭ জুন হবে ম্যাচটি। একঝঁাক তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া আর সি সি আজ ফেভারিট হিসাবেই মাঠে নামবে। গ্রুপের শেষ ম্যাচে দুর্বল ফিল্ডিং এর জন্য হারতে হলেও দুদিনের অনুশীলনে ভুলগুলো অনেকটা শুধরে নিয়েছে বলে জানা গেছে। তবে মালবাসা প্লে সেন্টারের ক্রিকেটাররা বিনা লড়াইয়ে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। ফলে লড়াই হবে জমজমাট তা বলাবাহুল্য। আসরের ফাইনাল ম্যাচ হবে ১৯ জুন।

Amarpur Cricket : অমরপুর ক্রিকেট : এলিমেনটরের ম্যাচে বুধবার মালবাসা – আর.সি.সি
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















