News Flash

  • Home
  • খেলা
  • Amarpur Cricket : অমরপুর ক্রিকেট : এলিমেনটরের ম্যাচে বুধবার মালবাসা – আর.সি.সি
Image

Amarpur Cricket : অমরপুর ক্রিকেট : এলিমেনটরের ম্যাচে বুধবার মালবাসা – আর.সি.সি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন। গুরুত্বপূর্ণ ম্যাচ আজ। তাতে আর সি সি খেলবে মালবাসা প্লে সেন্টারের বিরুদ্ধে।‌ বুধবার এলিমেনটরে খেলবে ওই দুই দল। রাঙ্গামাটি স্কুল মাঠে হবে ম্যাচটি। ম্যাচের বিজয়ী দল দ্বিতীয় কোয়ালিফাইং ম্যাচে খেলার সুযোগ পাবে। আজ ম্যাচের বিজয়ী দল কোয়ালিফাইং এর দ্বিতীয় ম্যাচে খেলবে দেবার্পিত ক্রিকেট আকাদেমির বিরুদ্ধে। ১৭ জুন হবে ম্যাচটি। একঝঁাক তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া আর সি সি আজ ফেভারিট হিসাবেই মাঠে নামবে। গ্রুপের শেষ ম্যাচে দুর্বল ফিল্ডিং এর জন্য হারতে হলেও দুদিনের অনুশীলনে ভুলগুলো অনেকটা শুধরে নিয়েছে বলে জানা গেছে। তবে মালবাসা প্লে সেন্টারের ক্রিকেটাররা বিনা লড়াইয়ে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। ফলে লড়াই হবে জমজমাট তা বলাবাহুল্য। আসরের ফাইনাল ম্যাচ হবে ১৯ জুন।

Releated Posts

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top