ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন।। সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত। উদয়পুরে প্রসেনজিৎ স্মৃতি সিনিয়র লিগ ক্রিকেট টুর্নামেন্টের খেলা পুনরায় শুরু হচ্ছে। উদয়পুরে সিনিয়র লিগ ক্রিকেটের সেমিফাইনাল ম্যাচ আগামীকাল থেকে শুরু হচ্ছে। আগামীকাল, বুধবার প্রথম সেমিফাইনালে কিল্লা বরক কোচিং সেন্টার খেলবে বিবেক সংঘের বিরুদ্ধে। খেলা হবে জামজুড়ি মাঠে। শুরু সকাল ন’টায়। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ জুন, বৃহস্পতিবার। এতে রাজারবাঘ প্লে সেন্টার খেলবে রিক্রিয়েশন সেন্টারের বিরুদ্ধে। খেলা একই জামজুড়ি মাঠে। ওই দিন সকাল ৯ টায়। উল্লেখ্য, ৭ এপ্রিল থেকে ৮ দলীয় সিনিয়র লীগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছিল। পয়েন্টের ভিত্তিতে সেরা চার দলকে নিয়ে হচ্ছে সেমিফাইনাল পর্যায়ের খেলা। ৪ জুনে লিগের খেলা শেষ হয়েছিল। অতঃপর বৃষ্টি এবং আবহাওয়া জনিত কারণে নয় দিন টুর্নামেন্টের খেলা স্থগিত রাখার পর আগামীকাল থেকে পুনরায় শুরু হচ্ছে। উদয়পুর ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র লিগ ক্লাব লীগ ক্রিকেট অর্থাৎ প্রসেনজিৎ স্মৃতি ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

Sports :উদয়পুরে প্রসেনজিৎ স্মৃতি ক্লাব ক্রিকেট সেমিফাইনালে বুধবার কিল্লা বরক – বিবেক
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















