News Flash

  • Home
  • খেলা
  • Sports :উদয়পুরে প্রসেনজিৎ স্মৃতি ক্লাব ক্রিকেট সেমিফাইনালে বুধবার কিল্লা বরক – বিবেক
Image

Sports :উদয়পুরে প্রসেনজিৎ স্মৃতি ক্লাব ক্রিকেট সেমিফাইনালে বুধবার কিল্লা বরক – বিবেক

ক্রীড়া প্রতিনিধি,  আগরতলা, ১৪ জুন।। সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত। উদয়পুরে প্রসেনজিৎ স্মৃতি সিনিয়র লিগ ক্রিকেট টুর্নামেন্টের খেলা পুনরায় শুরু হচ্ছে। উদয়পুরে সিনিয়র লিগ ক্রিকেটের সেমিফাইনাল ম্যাচ আগামীকাল থেকে শুরু হচ্ছে। আগামীকাল, বুধবার প্রথম সেমিফাইনালে কিল্লা বরক কোচিং সেন্টার খেলবে বিবেক সংঘের বিরুদ্ধে। খেলা হবে জামজুড়ি মাঠে। শুরু সকাল ন’টায়। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ জুন, বৃহস্পতিবার। এতে রাজারবাঘ প্লে সেন্টার খেলবে রিক্রিয়েশন সেন্টারের বিরুদ্ধে। খেলা একই জামজুড়ি মাঠে। ওই দিন সকাল ৯ টায়। উল্লেখ্য, ৭ এপ্রিল থেকে ৮ দলীয় সিনিয়র লীগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছিল। পয়েন্টের ভিত্তিতে সেরা চার দলকে নিয়ে হচ্ছে সেমিফাইনাল পর্যায়ের খেলা। ৪ জুনে লিগের খেলা শেষ হয়েছিল। অতঃপর বৃষ্টি এবং আবহাওয়া জনিত কারণে নয় দিন টুর্নামেন্টের খেলা স্থগিত রাখার পর আগামীকাল থেকে পুনরায় শুরু হচ্ছে। উদয়পুর ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র লিগ ক্লাব লীগ ক্রিকেট অর্থাৎ প্রসেনজিৎ স্মৃতি ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top