News Flash

Image

১৫ বছর পর পলাতক আসামি পুলিশের জালে

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ১৩ জুন৷৷ ১৫ বছর পর পলাতক আসামি পুলিশের জালে৷ পুলিশ সূত্রে জানা যায় কল্যাণপুর থানা এলাকার পশ্চিম ঘিলাতলি গ্রামের বাসিন্দা সেন্টু দেবনাথ৷ বয়স ৩৯৷ পিতার নাম পিয়ারী মোহন দেবনাথ৷ সে ১৫ বছর আগে পেটের তাগিদে তার স্ত্রীকে নিয়ে আগরতলা মহেশখলা এলাকায় থাকতো৷ অভিযোগ স্ত্রীকে নাকি প্রায় সময় মারধোর করতো৷ শেষ পর্যন্ত তার স্ত্রী ফাঁসিতে আত্মহত্যা করে৷ মহিলার পরিবারের পক্ষে থানায় মামলা করা হয়৷ যথারীতি পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৪৯৮(এ) এবং ৩০৬ নং ধারায় মামলা গ্রহণ করে৷ কিন্তু পেশায় ডেকরেটর সেন্টু দেবনাথ এতদিন পালিয়ে বেড়ায়৷ অবশেষে পুলিশ তাকে জালে তুলতে সক্ষম হয়৷ রবিবার ভোররাতে কল্যাণপুর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা যোগেন্দ্রনগর বিদ্যাসাগর পল্লী থেকে সেন্টু কে গ্রেপ্তার করে৷ এই অভিযানে ছিলেন কল্যাণপুর থানার ওসি শুভ্রাংশু ভট্টাচার্য এবং এস আই বিশ্বজিৎ দাস সহ পুলিশ বাহিনী৷ পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়ে দেয় আগরতলা পূর্ব থানার পুলিশ৷ সোমবার সকালে সেন্টুকে আগরতলা অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে আদালতে প্রেরণ করা হয়৷ এমন খবরে স্বস্তি নেমে আসে এলাকায়৷

Releated Posts

স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু ঘিরে ফের উত্তাল কৈলাসহর, বাবুর বাজারে এসএফআই-এর বিক্ষোভ ও পথ অবরোধ

কৈলাসহর, ২৭ জুলাই: স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠল কৈলাসহর। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

পুরোনো শত্রুতার জেরে পুকুরে কিটনাশক ঢেলে মাছ নিধনের অভিযোগ, প্রশাসনের দ্বারস্থ মৎস্যচাষী

আগরতলা, ২৭ জুলাই: পুরোনো শত্রুতার জেরে পরিকল্পিতভাবে একটি বাণিজ্যিক মাছের পুকুরে কিটনাশক ঢেলে বিপুল পরিমাণ মাছ মেরে ফেলার…

ByByReshmi Debnath Jul 27, 2026

ঘরের ভিতর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, চাঞ্চল্য

আগরতলা, ২৭ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারের লাউগাং বড়ুয়া পাড়া এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

১০ দফা দাবিতে ধর্মনগরে মিছিল, এসডিএম-এর কাছে ডেপুটেশন তপশিলী জাতি সমন্বয় সমিতির

ধর্মনগর, ২৭ জুলাই: ১০ দফা দাবিতে ধর্মনগরে মিছিল করে মহকুমা শাসকের (এসডিএম) কাছে গণডেপুটেশন প্রদান করল ত্রিপুরা তপশিলী…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top