News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আঠার দফা দাবীতে বিরোধী দলনেতার নেতৃত্বে দক্ষিণ জেলা শাসককে ডেপুটেশন
Image

আঠার দফা দাবীতে বিরোধী দলনেতার নেতৃত্বে দক্ষিণ জেলা শাসককে ডেপুটেশন

বিলোনিয়া, ১৩ জুন৷৷ দক্ষিণ জেলা দুদিনের সফর শেষে সোমবার দুপুরে বিরোধী দল নেতা মানিক সরকারের নেতৃত্বে  বিধায়কের এক প্রতিনিধি দল সোমবার দুপুরে  দক্ষিণ জেলার জেলা শাসকের নিকট সাক্ষাৎ করেন ৷ জনগনের স্বার্থ সম্পর্কিত  মোট ১৮ টি দাবি নিয়ে স্মারকলিপি তুলে দেওয়ার পাশাপাশি সমস্যা সমাধানের জন্য আলোচনা করেন দক্ষিণ জেলা শাসক সাজু ওয়াহিদ এর সাথে৷ স্মারকলিপি প্রদানের পর দপুর ২.৩০ মিনিট নাগাদ সিপিআইএম বিলোনিয়া মহকুমা কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়৷ বিরোধী দলনতা মানিক সরকারের পৌরহিত্যে এদিনের সাংবাদিক সম্মেলনে ছিলেন বিধায়ক সুধন দাস, প্রভাত চৌধুরী, যশবীর ত্রিপুরা, শ্যামল চক্রবর্তী, ভানুলাল সাহা, সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার৷ আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিরোধী দল নেতা মানিক সরকার বলেন লড়াই একমাত্র বিকল্প পথ, লড়াই সংগ্রামের মধ্য দিয়ে দাবিগুলো ছিনিয়ে আনতে হবে৷ লড়াই সংগ্রাম একমাত্র বাঁচার পথ তার জন্য একত্রিত হয়ে লড়াইতে সামিল হওয়ার আহ্বান জানান বিরোধী দলনেতা৷ এছাড়া তিনি আরো বলেন দক্ষিণ জেলা, বিভিন্ন মহকুমা, ব্লকে বসবাসকারি জনগনের সমস্যাগুলো জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি৷ দক্ষিণ জেলায় ৯৮ টি গ্রামপঞ্চায়েত,৭০ টি ভিলেজ কাউন্সিল, ৮ টি ব্লক৷ সারা রাজ্যে মানুষের কাজ, নেই, খাদ্য নেই, অনাহার অধ্যাহার এর থেকে মানুষকে বাঁচাতে গেলে রেগা,  টুয়েপ কাজের দরকার৷ বামফ্রন্ট সরকারের  সময়ে ৮০/৮৫ দিন রেগাতে সারা ভারতবর্ষের মধ্যে প্রথম পাঁচ  নম্বরে থাকত৷ বর্তমান রেগাতে দুর্নীতি চলছে, যারা প্রকৃত কাজ করছে তারা  রেগার মজুরি পাচ্ছে না৷ আর যারা কাজ না করে ঘরে বসে রয়েছে তাদের ঘরে রেগার টাকা চলে যাচ্ছে৷ এছাড়া রেগার কাজে মেশিন ব্যাবহার চলছে বলেও জানান তিনি৷ সামাজিক ভাতার কথাগুলো বলতে গিয়ে বিরোধী দলনেতা মানিক সরকার বলেন ৫০০০০ সামাজিক ভাতা কেটে দিয়েছে এই সরকার৷ এর ফলে প্রকৃত সামাজিক ভাতা প্রাপকরা  বঞ্চিত  হয়েছে৷ শিক্ষা সম্পর্কিত আলোচনা রাখতে গিয়ে তিনি বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে সমালোচনা করেন৷ এ প্রকল্প গরিবের ছেলে মেয়েদের জন্য নয়, যাদের অর্থ আছে তাদের ছেলেমেয়েরাই প্রকল্পের মধ্য দিয়ে লেখাপড়া 

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top