News Flash

  • Home
  • খেলা
  • শান্তিরবাজারে আন্ত:‌স্কুল ক্রিকেট আসর শুরু ১৬ই
Image

শান্তিরবাজারে আন্ত:‌স্কুল ক্রিকেট আসর শুরু ১৬ই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন।। সাফল্যের সঙ্গে ৪টি  আসর শেষ করার পর এবার স্কুল ক্রিকেটের আয়োজন করতে চলেছে মহকুমা ক্রিকেট সংস্থা। অনূর্ধ্ব-‌১৭ ওই আসর শুরু হওয়ার কথা ১৬ জুন থেকে। এনিয়ে চলছে  বিভিন্ন স্কুল এবং ক্রিকেটারদের রেজিস্ট্রেশন। ২০০৪ সালের ১ সেপ্টেম্বরের পর জন্ম মহকুমার ক্রিকেটাররা অংশ নিতে পারবে ওই আসরে। স্কুল আসর সুষ্ঠভাবে সম্পন্ন করতে যাবতীয় উদ্যোগ নিচ্ছে মহকুমা সংস্থা। তবে দুশ্চিন্তা ক্রমাগত বৃষ্টিকে নিয়েই। এদিকে
গুটি গুটি পায়ে মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত ক্রিকেট মরশুমের চারটি টুর্নামেন্ট এখন পর্যন্ত শেষ হয়েছে। অনূর্ধ্ব-‌১৪ আসরের ১৮ টি, অনূর্ধ্ব-‌১৫ আসরের ১৮ টি, টি-টোয়েন্টি আসরের ৭ টি, সিনিয়র লীগ এর ৩৫ টি ম্যাচ মিলিয়ে সর্বমোট ৭৮ টি ম্যাচ ম্যাচ আজ পর্যন্ত সম্পন্ন হয়েছে সুষ্ঠভাবে। মরশুমে আরও দু’টি টুর্নামেন্ট-অনূর্ধ্ব-‌১৭ বালকদের আন্ত:‌ স্কুল এবং সিনিয়র মহিলাদের আসর। সুষ্ঠভাবে চারটি টুর্নামেন্ট সমাপ্তি হওয়ার জন্য মহকুমা ক্রিকেট সংস্থা এর সঙ্গে যুক্ত সকলস্তরের জনগণের প্রতি ধন্যবাদ জানায়। মূল কমিটির সকল সদস্যের পাশাপাশি টুর্নামেন্ট কমিটির সদস্য, বিভিন্ন টুর্নামেন্টের কনভেনরগণ, সকল আম্পায়ার ও স্কোরার, কোচ, পিচ কিউরেটর, মাঠকর্মীগণ, সকল ক্রিকেটার, ক্লাব কর্তা, দর্শক, মিডিয়াবন্ধুগণ ও সকল শুভানুধ্যায়ীদের মহকুমা ক্রিকেট সংস্থার কর্তারা ধন্যবাদ জানিয়েছেন। আগামী টুর্নামেন্টেও এমনভাবে সকলের সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন কর্তারা।

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top