News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোনামুড়ায় গরু চোর সন্দেহে গণপ্রহারে আশঙ্কাজনক অবস্থা গাড়ি চালকের
Image

সোনামুড়ায় গরু চোর সন্দেহে গণপ্রহারে আশঙ্কাজনক অবস্থা গাড়ি চালকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷ সোমবার সাতসকালে সোনামুড়ায় এক ব্যক্তিকে গরু চোর সন্দেহে পিটিয়ে গুরুতর জখম করেছে কতিপয় যুবক৷ গণপ্রহারে আহত যুবকের নাম আব্দুল চৌহান৷ জানা যায় আব্দুল চৌহান নামে ওই যুবক গাড়ি নিয়ে যাচ্ছিল৷ তখন ঐ কতিপয় যুবক সন্দেহবশত তাকে আটক করে বেধড়ক মারধর শুরু করে৷ যারা তাকে আটক করে বেধড়ক মারধর করেছে তারা নেশাগ্রস্ত অবস্থায় ছিল বলে জানা গেছে৷ নেশাগ্রস্থদের গণপ্রহারে আব্দুল চৌহান নামে ওই যুবক গুরুতর ভাবে আহত হয়৷ ঘটনার খবর পেয়ে সোনামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ সেখান থেকে আহত অবস্থায় আব্দুল চৌহানকে উদ্ধার করে সোনামুড়া থানার পুলিশ প্রথমে সোনামুড়া হাসপাতালে নিয়ে যায়৷ সেখান থেকে তাকে মেলাঘর হাসপাতালে স্থানান্তর করা হয়৷ অবস্থা সঙ্কটজনক হওয়ায় মেলা পর হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আব্দুল চৌহান নামে ওই যুবক৷ এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সোনামুড়া এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ চোর সন্দেহে এক ব্যক্তিকে আটক করে আইন হাতে তুলে নেওয়ার ঘটনা মেনে নিতে পারছেন না স্থানীয় মানুষজন৷ অভিযুক্তদের চিহ্ণিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷ উল্লেখ্য রাজ্যের বিভিন্ন স্থানে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে৷ এ ধরনের কার্যকলাপ খুবই উদ্বেগজনক৷

Releated Posts

নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের জন্য ড্রোন সচেতনতা প্রদর্শনী, নিরাপত্তা জোরদারে উদ্যোগ আসাম রাইফেলসের

আগরতলা, ১২ জুন: আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং ড্রোনভিত্তিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ

আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…

ByByReshmi Debnath Jun 12, 2026

শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের

শান্তিরবাজার, ১২ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহল এবং…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top