News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Assam : তেজপুরে রাজ্যের জেলাশাসকদের দুদিবসীয় সম্মেলন, সরকারি প্রকল্পের খতিয়ান নিচ্ছেন মুখ্যমন্ত্রী
Image

Assam : তেজপুরে রাজ্যের জেলাশাসকদের দুদিবসীয় সম্মেলন, সরকারি প্রকল্পের খতিয়ান নিচ্ছেন মুখ্যমন্ত্রী

তেজপুর (অসম), ১২ জুন (হি.স.) : আজ রবিবার থেকে মুখ্যমন্ত্রী, বিভিন্ন বিভাগের মন্ত্রী ও মুখ্যসচিব প্রমুখ শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে শুরু হয়েছে জেলাশাসকদের দুদিবসীয় সম্মেলন৷ শোণিতপুর জেলা সদর তেজপুরে নবনির্মিত কনভেশন সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে জেলাশাসকরা মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার কাছে সরকারি প্রকল্পের খতিয়ান তুলে ধরবেন৷

মধ্যাহ্ন বিরতির পর সম্মেলন কক্ষ থেকে বাইরে এলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ড. শর্মা জানান, একেকজন জেলাশাসক প্রায় এক ঘণ্টা ব্যাপী সংশ্লিষ্ট জেলায় সরকারি প্রকল্পাদির বিষয়ে তথ্য দেবেন৷ ইতিমধ্যে কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি সহ তিনজন তাঁদের রিপোর্ট কার্ড উপস্থাপন করেছেন৷ আজকের সম্মেলন রাত একটা পর্যন্ত চলবে, জানান মুখ্যমন্ত্রী৷ তিনি জানান, জেলাশাসকদের সম্মেলন চলবে আগামীকাল সোমবার পর্যন্ত৷ দুদিনের সম্মেলনে রাজ্যের ৩৫ জন জেলাশাসক তাঁদের কাজকর্মের খতিয়ান উপস্থাপন করবেন৷

মুখ্যমন্ত্রীর কথায় বোঝা গেছে, দুদিবসীয় সম্মেলনে নতুন নতুন পদক্ষেপ সরকার নিতে পারে।

Releated Posts

‘অসম ভারতের ব্যাটারি হয়ে উঠতে পারে’, রাজ্যে ৪০ হাজার কর্মসংস্থানের ঘোষণা জিত আদানির

গুয়াহাটি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): অসম আগামী দিনে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি কেন্দ্র হিসেবে উঠে আসতে পারে এবং ‘ভারতের…

ByByNews Desk Sep 20, 2026

ধুবরিতে আদানি পাওয়ারের ৪৮ হাজার কোটি টাকার তাপবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের ধুবরি জেলার চাপারে আদানি পাওয়ার লিমিটেডের ৩,২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আল্ট্রা-সুপারক্রিটিক্যাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর…

ByByNews Desk Sep 20, 2026

জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকীতে সোনাপুরে ভক্তদের ভিড়, উঠল ন্যায়বিচারের দাবি

গুয়াহাটি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের জনপ্রিয় সংগীতশিল্পী ও সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সোনাপুরের জুবিন…

ByByNews Desk Sep 19, 2026

নাগাল্যান্ডের পড়ুয়াদের ১০ দিনের ‘সীমা দর্শন’ সফর, উদ্যোগ অসম রাইফেলসের

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নাগাল্যান্ডের একদল পড়ুয়া ১০ দিনের ‘সীমা দর্শন সফরে’ রওনা হয়েছে। সেনাবাহিনীর স্পিয়ার কোরের অধীন…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top