News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Ashish Saha : ৮ বড়দোয়ালী কেন্দ্রে ভোট প্রচারে কংগ্রেস প্রার্থী আশিস সাহা
Image

Ashish Saha : ৮ বড়দোয়ালী কেন্দ্রে ভোট প্রচারে কংগ্রেস প্রার্থী আশিস সাহা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ ৮ বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের রামনগর এলাকা ৭টি বুথ এলাকার দলীয় নেতাকর্মী সমর্থকদের নিয়ে কংগ্রেস দলের প্রার্থী আশীষ কুমার সাহা রবিবার  পদযাত্রা সংগঠিত করেন৷ পদযাত্রা থেকে কংগ্রেস প্রার্থী আশীষ সাহাকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানানো হয়৷
৮ বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আসিস সাহাকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে রবিবার পদযাত্রা অনুষ্ঠিত হয়৷ পদযাত্রা আখাউড়া রোডের ত্রিবেণী সংঘ ক্লাবের সামনে থেকে শুরু হয়ে রামনগর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে৷ শোভাযাত্রার প্রথম সারিতে ছিলেন দলীয় প্রার্থী হাঁসের সাহাসহ কংগ্রেস দলের অন্যান্য নেতৃবৃন্দ৷ শোভাযাত্রায় অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস প্রার্থী আশিক সাহা বলেন এবারের নির্বাচন হলো গণতন্ত্র রক্ষার লড়াই৷ এই লড়াইয়ে আমাদেরকে জয়ী হতে হবে৷ তিনি বলেন কেন এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এ ব্যাপারে গণদেবতা পুরোপুরিভাবে ওয়াকিবহাল রয়েছেন৷ বিগত নির্বাচনে এলাকার জনগণ তাকে বিপুল ভোটে জয়ী করেছিলেন৷ জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি দল সেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করতে পারেননি৷ সেজন্য বিজেপি দল ছেড়ে তিনি পুনরায় কংগ্রেস দলে শামিল হয়ে এবারের উপ নির্বাচনে কংগ্রেস দলের প্রার্থী হয়ে এলাকার গণদেবতা দের কাছে তিনি পুনরায় ভোট প্রার্থনা করছেন৷ গণদেবতা বিগত নির্বাচনের চেয়েও এবারের উপনির্বাচনে অধিক সংখ্যক ভোটের ব্যবধানে জয়ী করে শাসক দল বিজেপি কে যোগ্য জবাব দেবেন বলে তিনি আশা ব্যক্ত করেন৷ প্রচারে শামিল হয়ে তিনি বর্তমান সরকারের কাজ-কর্মের তীব্র সমালোচনা করেন৷ আশিষ বাবু বলেন বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দায়িত্ব গ্রহণ করে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবারের উপনির্বাচনে কোন ধরনের বাইক বাহিনীর তান্ডব  বরদাশ করা হবে না৷ ইতিমধ্যেই বাইক বাহিনীর তান্ডব পরিলক্ষিত হচ্ছে বলে তিনি অভিযোগ করেন৷ মুখ্যমন্ত্রীকে তার দায়িত্ব সঠিকভাবে পালন করার অনুরোধ জানিয়েছেন আশীর্বাদ৷ তিনি আরো বলেন সন্ত্রাস বন্ধ করা না হলে এসব বিষয় নিয়ে তারা নির্বাচন আধিকারিক এর সঙ্গে সাক্ষাৎ করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাবেন৷ ভোট করবো অবাধ ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত না হলে রাজ্যের সর্বস্তরের জনগণকে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন৷ উপ নির্বাচনকে কেন্দ্র করে রামনগর এলাকায় আশীষ কুমার সাহার সমর্থনে শোভাযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করে৷জনগণকে কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানানো হয়েছে৷

Releated Posts

দমকলের গাফিলতির অভিযোগ, আগুনে ভস্মীভূত বাড়ি-গাড়ি; ক্ষোভে ফেটে পড়লেন বাড়ির মালিক

আগরতলা, ১৯ জুন : দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার দমদমা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিংটিলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির…

ByByReshmi Debnath Jun 19, 2026

জামাই ষষ্ঠীকে ঘিরে বাজারে উৎসবের আমেজ, তবে বৃষ্টিতে ম্লান ব্যবসার আশা

আগরতলা, ১৯ জুন : আগামীকাল বাঙালির ঐতিহ্যবাহী পারিবারিক উৎসব জামাই ষষ্ঠী। এই উৎসবকে কেন্দ্র করে রাজধানী আগরতলাসহ রাজ্যের…

ByByReshmi Debnath Jun 19, 2026

ফের আগরতলার প্রধান ডাকঘরে বিপুল পরিমাণ এসকফ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ জুন : ফের আগরতলার প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ ‘এসকফ’ উদ্ধার হওয়ায় রাজধানীজুড়ে চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা

আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির  প্রদেশ সভাপতি…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top