News Flash

  • Home
  • খেলা
  • James : জেমসের ৭ উইকেট, ব্যাটেও সেরা, অপরাজেয় আইতরমা-র দুর্দান্ত জয়
Image

James : জেমসের ৭ উইকেট, ব্যাটেও সেরা, অপরাজেয় আইতরমা-র দুর্দান্ত জয়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ জুন।। দুর্দান্ত বোলিং জেমস দেববর্মার। একাই সাত উইকেটের দখল। ব্যাটিং পারফরম্যান্সও ভালো। জয়ের ধারা অব্যাহত রেখে আইতরমা ক্লাব এখন গ্রুপ শীর্ষে। লংতরাই ভ্যালি ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সিনিয়র ক্রিকেটের সুপার আটের খেলায় আইতরমা ক্লাব জয়ের ধারা অক্ষুণ্ন রেখে শীর্ষে অবস্থান করার পাশাপাশি রান রেটের নিরিখে নিজেদের অবস্থান বেশ দৃঢ় করে নিয়েছে। সুপার আটের খেলায় ১১৭ রানের বিশাল ব্যবধানে জয়ের সুবাদে আইতরমা ক্লাব আজ মূল পর্বে নকআউটে খেলার ছাড়পত্রও ছিনিয়ে নিয়েছে। খেলা ছিল দামছড়ায় হুঁকো তুইসা গভর্ণমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল গ্রাউন্ডে। আইতরমা ক্লাব বনাম স্টার মেকারের মধ্যে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচ, শুরুতেই ওভার সংখ্যা ৮ কমিয়ে ৪২-এ দাঁড় করানো হয়। টস জিতে স্টার মেকার প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ডাকাবুকো আইতরমা-কে আমন্ত্রণ জানায় প্রথমে ব্যাট করার জন্য। সুযোগ পেয়ে আইতরমা ক্লাবের তিনজনের গড় ভালো রানের সুবাদে দলের স্কোর যথেষ্ট ভদ্রস্থ হয়। ৩৮.৩ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে আইতরমা ক্লাব ২১৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার জেমস দেববর্মার ৪১ রান, মনিলাল ত্রিপুরার ২৬ রান ও সাজন ত্রিপুরার ২৫ রান উল্লেখযোগ্য। অতিরিক্ত খাতেও তারা যথেষ্ট ভালো ৩৮ রান পেয়েছে। জেমস্ ৪১ রান করেছে ৬০ বল খেলে ৭টি বাউন্ডারি হাঁকিয়ে। ষ্টার মেকারের সৌরভ চন্দ, পরোজয় রিয়াং ও জয়দীপ গোস্বামী – তিনজন-ই দুইটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে স্টার মেকার মূলতঃ আইতরমা ক্লাবের দুই শতাধিক স্কোরের চাপেই কিছুটা ব্যাকফুটে চলে যায়। ২৩.৩ ওভার খেলে ১০০ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে বড় স্কোর উদিত দাসের ২৩ রান। বুলেট ক্লাবের বোলার জেমস দেববর্মা একাই সাতটি উইকেট তুলে নেয় মাত্র ২৬ রানের বিনিময়ে। সুরজিৎ ত্রিপুরা পেয়েছে দুটি উইকেট। মূলতঃ বলে-ব্যাটে জেমস ত্রিপুরার অলরাউন্ড পারফরম্যান্সে আইতরমা ক্লাব দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top