News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Abhishek Banerjee : ত্রিপুরায় ১৪ জুন উপনির্বাচনের প্রচারে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Image

Abhishek Banerjee : ত্রিপুরায় ১৪ জুন উপনির্বাচনের প্রচারে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

আগরতলা, ১১ জুন (হি. স.) : ত্রিপুরায় উপনির্বাচনের প্রচারে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ১৪ জুন সকালে ত্রিপুরায় আসছেন এবং ৬-আগরতলা ও ৮-টাউন বড়দোয়ালি কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে অংশ নেবেন। ওইদিন তিনি পথসভায় অংশ নেবেন বলে আজ সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি বলেন, নির্বাচনী প্রচারে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় সারাদিন থাকবেন। স্বাভাবিকভাবে বাকি দুই কেন্দ্রেও তাঁর প্রচারে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, ১৪ জুনের পর তিনি আবার আসবেন, এমনটাই স্থির হয়েছে।

রাজীবের কথায়, উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের তারকা প্রচারকের সূচী আগামীকাল প্রকাশ করা হবে। আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরসূচী চূড়ান্ত হয়েছে। সে মোতাবেক প্রশাসনের কাছে তাঁর সভার অনুমতি চাওয়া হয়েছে।এদিন তিনি উপনির্বাচনে সমস্ত বুথে ওয়েবকাস্টিং-র নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রশংসা করেছেন। সাথে তিনি নির্বাচনকে ঘিরে সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। শুধু তাই নয়, অবাধ ও সুষ্ঠ ভোট নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছেন। তাঁর দাবি, ভোটাররা চাইছেন নির্ভয়ে তাঁরা ভোট দিতে পারেন। হিন্দুস্থান সমাচার\সন্দীপ

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top