News Flash

Image

জলে ডুবে নিখোজ যুবকের মৃতদেহ উদ্ধার

কুমারঘাট, ১১ জুন : মাছ ধরতে গিয়ে মনু নদীতে ডুবে যাওয়া যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার বিকেলে নদীতে তলিয়ে গিয়েছিলেন কার্যরাম রিয়াং। আজ তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। দমকল বাহিনী এবং এসডিআরএফের জওয়ানরা দেহ ব্যর্থ হওয়ার পর স্থানীয় জেলেদের নদীতে নামানো হয়েছিল। তাঁরাই আজ মৃতদেহ খুঁজে এনেছেন।  

শুক্রবার বিকেলে বেতছড়া এনসি পাড়ার বাসিন্দা কার্যরাম রিয়াং কুমারঘাট থানাধীন পূর্ব কাঞ্চনবাড়ীস্থীত মনু নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। মাছ ধরার সময় আচমকা তিনি নদীর জলে তলিয়ে যান। কিন্তু আশ্চর্য করার বিষয় হল স্থানীয় দমকল বাহিনীর কর্মী ও এনডিআরএফ-এর জওয়ানরা শুক্রবার রাত ও শনিবার সকালে নদীর জলে দফায় দফায় তল্লাসি অভিযান চালালেও তাঁর দেহ উদ্ধারে তারা ব্যর্থ হয়। শেষে আজ নদীতে নামানো হয় স্থানীয় একদল জেলেকে। তারা প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে সফলতা পেয়েছে। উদ্ধার করা হয়েছে কার্যরাম রিয়াং-এর দেহ।

দমকল বাহিনীর কর্মীরা কার্যরাম রিয়াং-এর দেহ কুমারঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেছেন। পরে মৃতদেহ পাঠানো হয় ফটিকরায় হাসপাতালের মর্গে। মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে। এদিকে মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে কান্নায় ভেঙ্গে পরেন ওই যুবকের পরিবারের লোকজন। দমকল বাহিনীর এক কর্মী জানিয়েছেন, যে স্থানে কার্যরাম রিয়াং জলে ডুবে ছিল তাঁর কিছুটা দূরে গিয়ে স্থানীয় জেলেরা মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

Releated Posts

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top