News Flash

  • Home
  • দিনের খবর
  • Congress: ক্রস ভোটিংয়ে অজয় মাকেনের হার, কুলদীপকে সাসপেন্ড করল কংগ্রেস
Image

Congress: ক্রস ভোটিংয়ে অজয় মাকেনের হার, কুলদীপকে সাসপেন্ড করল কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (হি.স.) : ক্রস ভোটিংয়ের জেরে অজয় মাকেনকে হারতে হয়েছে। ভোটে হেরে রাজ্যসভার সাংসদ পদ হাতছাড়া হয়েছে মাকেনের। শনিবার সেই ‘ঘর শত্রু বিভীষণ’ কুলদীপ বিষ্ণোইকে সাসপেন্ড করল কংগ্রেস। তাঁর ওয়ার্কিং কমিটির সদস্যপদও কেড়ে নেওয়া হয়েছে। সূত্রের খবর, হরিয়ানা বিধানসভার অধ্যক্ষকে চিঠি লিখে কুলদীপের সদস্যপদ খারিজের আবেদন জানাবে কংগ্রেস।

কুলদীপের জন্যই রাজ্যসভায় যাওয়ার স্বপ্ন ভঙ্গ হয়েছে মাকেনের। নইলে মাকেনকে জেতানোর প্রয়োজনীয় সংখ্যা হরিয়ানা কংগ্রেসের ছিল। বিধায়ক ভাঙানো আটকাতেই রাজ্যের সব বিধায়কদের রায়পুরের রিসর্টে নিয়ে গিয়ে রেখেছিল কংগ্রেস। যদিও কুলদীপ রায়পুর যাননি। শুক্রবার রাজ্যসভার ভোটে তিনি বিজেপি সমর্থিত নির্দল প্রার্থীকে ভোট দেন। ওদিকে রাজ্যসভা ভোটের গণনা শুরু হতেই জয় নিশ্চিত ভেবে কংগ্রেসের তরফে মাকেনকে নিয়ে সেলিব্রেশন শুরু হয়ে যায়। কিন্তু মাকেন হেরে গিয়েছেন, এটা জানার পর কংগ্রেস শিবিরের মাথায় বাজ ভেঙে পড়ে। তারা ফের গণনার দাবি জানায় নির্বাচন কমিশনের কাছে। যদিও সেই দাবি খারিজ করে দেয় নির্বাচন কমিশন। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর জানান, কংগ্রেস লিখিতভাবে ওই আবেদন জানায়নি।তাছাড়া ৮৮ জনের ভোট গুণতে বেশি সময়ও লাগেনি। গণনা শেষ হলে দেখা যায়, নির্দল প্রার্থী কার্তিকেয় শর্মা জয়লাভ করেন। পরাজিত হয়েছেন অজয় মাকেন।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top