News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Chief Electoral Officer Of Tripura: পশ্চিম ত্রিপুরায় উপনির্বাচনে দুইটি আসনে মোট ভোট কেন্দ্র ১১১টি, দুইটি ভোট কেন্দ্র সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত হবে: সিইও
Image

Chief Electoral Officer Of Tripura: পশ্চিম ত্রিপুরায় উপনির্বাচনে দুইটি আসনে মোট ভোট কেন্দ্র ১১১টি, দুইটি ভোট কেন্দ্র সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত হবে: সিইও

আগরতলা, ১১ জুন (হি. স.) : ত্রিপুরায় উপনির্বাচনে পশ্চিম জেলায় দুইটি আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ১১১টি। তার মধ্যে রামনগর বালিকা বিদ্যালয়ে দুইটি ভোট কেন্দ্র সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত হবে। আজ মুখ্য নির্বাচনী আধিকারিক বিদ্যালয় চত্বর পরিদর্শনে গিয়ে যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখেছেন। তাঁর সাথে ছিলেন রিটার্নিং অফিসার তথা সদর মহকুমা শাসক অসীম সাহা সহ অন্যান্যরা।  

এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, নির্বাচন দফতর এবং পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচনের সমস্ত আয়োজন করা হচ্ছে। সে মোতাবেক ভোট কেন্দ্রে স্থাপন এবং তার জন্য দরকারি প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সাথে তিনি যোগ করেন, রামনগর বালিকা বিদ্যালয়ে সম্পূর্ণ মহিলা পরিচালিত দুইটি ভোট কেন্দ্র স্থাপন করা হবে। ওই ভোট কেন্দ্রে প্রেসাইডিং অফিসার, মাইক্রো অবজারভার, ভোট কর্মী সহ সমস্ত নির্বাচনী ব্যবস্থাপনায় মহিলারাই থাকবেন।

তাঁর কথায়, বর্ষা মরশুমে নির্বাচনের সূচী নির্ধারিত হওয়ায় বৃষ্টিতে ভোটারদের জন্য করিডোর কিংবা শ্রেণিকক্ষে দাঁড়ানোর ব্যবস্থা করা হচ্ছে।

তিনি এদিন আশ্বস্ত করেছেন, ভোটকেন্দ্রে ওয়েবকাস্টিং এবং ভিডিওগ্রাফি নিশ্চিত করা হবে। ভোটারদের গোপনীয়তাও বজায় রাখা হবে। প্রত্যেক ভোটকেন্দ্রে প্রবেশ এবং বাহিরে যাওয়ার যায় পৃথক দ্বার নির্ধারিত থাকবে। নির্বাচনী আধিকারিকদের পরামর্শ মেনেই সমস্ত আয়োজন করা হচ্ছে, বলেন তিনি।এদিন তিনি বলেন, পশ্চিম ত্রিপুরা জেলায় আগরতলা বিধানসভা আসনে ৫৫টি এবং টাউন বড়দোয়ালি আসনে ৫৬টি ভোট কেন্দ্র রয়েছে। মোট ১৪টি স্থানে ১১১টি ভোট গ্রহণ কেন্দ্র স্থাপন করা হবে। আজ রামনগর বালিকা বিদ্যালয় থেকে বেরিয়ে বাণী বিদ্যাপীঠ স্কুলেও ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top