News Flash

Image

Attack : প্রতিবেশীর আক্রমণে গুরুতর মহিলা

ধর্মনগর, ১০ জুন : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে প্রতিবেশীর আক্রমণে এক মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন। আহত মহিলার নাম সঙ্গীতা তাতী। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। অবস্থা আশংকজনক হওয়ায় ধর্মনগর জেলা হাসপাতাল থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্তের নাম রঞ্জিত তাঁতী।

ঘটনার বিবরণে জানা গেছে, শুক্রবার রঞ্জিত তাতী তার প্রতিবেশী মহিলা সঙ্গীতা তাতীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। বাক-বিতণ্ডার জেরে শেষ পর্যন্ত রঞ্জিত তাতী উত্তেজিত হয়ে তার প্রতিবেশী সঙ্গীতাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। ধারালো অস্ত্রের আঘাতে ওই মহিলা গুরুতরভাবে আহত হন।ঘটনার পরপরই পরিবারের লোকজনরা সঙ্গীতা তাতীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ব্যাপারে ধর্মনগর থানায় অভিযুক্তের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তকে খুঁজছে। ঘটনার পর থেকেই গ্রেপ্তার এড়াতে তিনি পালিয়ে বেড়াচ্ছেন।

Releated Posts

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

দুষ্কৃতীদের হামলার অভিযোগে শান্তিরবাজার থানায় স্মারকলিপি অটোচালকদের, দোষীদের গ্রেপ্তারের দাবি

শান্তিরবাজার, ১৩ মে: শান্তিরবাজার রেলস্টেশন এলাকায় অটোচালকদের উপর দুষ্কৃতীদের হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার…

ByByReshmi Debnath May 13, 2026

গৃহবধূর রহস্যমৃত্যু, স্বামী-শাশুড়িসহ তিনজনকে আটক

কাঠালিয়া, ১৩ মে : কাঠালিয়া ব্লকের ভবানীপুর এলাকায় এক গৃহবধূর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিধায়ক হিসেবে শপথ নিলেন জহর চক্রবর্তী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৩ মে : ধর্মনগর কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী আজ ত্রিপুরা বিধানসভার লবিতে বিধায়ক হিসেবে শপথ…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top