News Flash

  • Home
  • প্রধান খবর
  • Mussewala Murder Case: মুসেওয়ালা খুনে পঞ্জাব পুলিশের হাতে গ্রেফতার আরও এক শার্পশ্যুটার
Image

Mussewala Murder Case: মুসেওয়ালা খুনে পঞ্জাব পুলিশের হাতে গ্রেফতার আরও এক শার্পশ্যুটার

হরিয়াণা, ১০ জুন (হি.স.) : সঙ্গীত শিল্পী তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালা হত্যাকান্ডে আরও এক শার্পশ্যুটারকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ। সিধুকে খুনের অভিযোগে হরকমল রানু নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত যুবক ভাতিন্ডা জেলার বাসিন্দা।

এর আগে বৃহস্পতিবার সিধু হত্যাকাণ্ডে কেশব নামে আর এক শার্পশ্যুটারকে গ্রেফতার করেছিল পুলিশ। গত ২৯ মে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে আততায়ীদের গুলিতে নিহত হন সিধু। খুনের দিন সন্দীপ সিং ওরফে কেকদার সঙ্গে দেখা গিয়েছিল কেশবকে। খুনের ঠিক আগেই পঞ্জাবি গায়কের সঙ্গে নিজস্বী তুলেছিলেন সন্দীপ। আগেই সন্দীপকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গত ২৯ মে সিধুর বাড়ি ও সংলগ্ন এলাকায় রেইকি চালাতে কেশবকে সাহায্য করেছিলেন সন্দীপ। হত্যাকারীদের অস্ত্র সরবরাহ করেছিলেন বলে অভিযোগ উঠেছে কেশবের বিরুদ্ধে। তাঁর সহযোগী চেতনকে আগেই গ্রেফতার করেছে পুলিশ।

উল্লেখ্য, সিধু মুসে ওয়ালাকে হত্যায় দায় স্বীকার করেছেন গ্যাংস্টার গোল্ডি ব্রার। ওই গ্যাংস্টারের বিরুদ্ধে রেড কর্নার নোটিস (আরসিএন) জারি করেছে ইন্টারপোল। খুনের ঘটনায় গোল্ডি ব্রার দায় স্বীকারের পর থেকেই তাঁকে হেফাজতে নিতে চেষ্টা চালাচ্ছে পঞ্জাব পুলিশ। গোল্ডিকে হেফাজতে নিতে রেড কর্নার নোটিস জারির জন্য সিবিআই-এর কাছে আবেদন করেছিল পঞ্জাব পুলিশ।

Releated Posts

ওয়ানাড়ে মাটিধসে মৃত ১, আহত ৭, নিখোঁজ ৭; ‘এটি মানবসৃষ্ট বিপর্যয়’, বললেন কেরলের মুখ্যমন্ত্রী সতীশন

তিরুবনন্তপুরম/ওয়ানাড়, ৭ জুলাই (আইএএনএস): কেরলের ওয়ানাড় জেলার আনাক্কামপোয়িল–কাল্লাডি টানেল সড়ক প্রকল্প এলাকায় ভয়াবহ মাটিধসে একজন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Jul 7, 2026

দিল্লির বৃক্ষরোপণ অভিযানের প্রশংসায় অমিত শাহ, ‘রিজ’ হবে রাজধানীর ‘সবুজ ফুসফুস’

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): দিল্লি সরকারের ৭০ লক্ষ গাছ লাগানোর উচ্চাভিলাষী কর্মসূচির উদ্বোধন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ…

ByByNews Desk Jul 7, 2026

ইসিএলজিএস ৫.০-এ ৪.১১ লক্ষের বেশি ঋণ গ্যারান্টি, গ্যারান্টির অঙ্ক ১.৫৫ লক্ষ কোটি টাকা ছাড়াল: কেন্দ্র

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): জরুরি ঋণ গ্যারান্টি প্রকল্প ইমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিম (ইসিএলজিএস) ৫.০ চালুর পর থেকে…

ByByNews Desk Jul 7, 2026

দিল্লি হাইকোর্টের নির্দেশে পুনরায় চালু হচ্ছে ককরোচ জনতা পার্টির এক্স অ্যাকাউন্ট, বড় স্বস্তি

নয়াদিল্লি, ৭ জুলাই : ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র জন্য বড় স্বস্তির খবর। দিল্লি হাইকোর্ট সংগঠনটির এক্স (পূর্বতন টুইটার)…

ByBySandeep Biswas Jul 7, 2026
Scroll to Top