News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Election : ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন : নির্বাচন বিষয়ক পর্যবেক্ষকের ভোটগ্রহণ কেন্দ্র পরিদর্শন
Image

Election : ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন : নির্বাচন বিষয়ক পর্যবেক্ষকের ভোটগ্রহণ কেন্দ্র পরিদর্শন

আগরতলা, ৯ জুন (হি. স.) : ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য নিযুক্ত নির্বাচন বিষয়ক পর্যবেক্ষক ড. পার্থ সারথি মিশ্র আজ বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্র পরিদর্শন করেছেন। তিনি আজ হেনরি ডিরজিও একাডেমি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, জগৎপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়, আগরতলা পুরনিগমের ৬ নং ওয়ার্ড অফিস, ডায়েট কার্যালয়, নন্দননগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং আলিম উদ্দিন নিম্নবুনিয়াদি বিদ্যালয়ে ভোটগ্রহণ কেন্দ্রগুলি পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তাঁর সাথে সেক্টর অফিসারগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, শিশু বিহার স্কুলে গতকাল ৬-আগরতলা ও ৮-টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোটকর্মীদের নিয়ে মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় ভোটকর্মীদের নির্বাচনী বিধিনিষেধের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই মহড়ায় ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে নিযুক্ত নির্বাচন বিষয়ক পর্যবেক্ষক ড. পার্থ সারথি মিশ্র ও ৮-টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য নিযুক্ত নির্বাচন বিষয়ক পর্যবেক্ষক গৌতম মজুমদার উপস্থিত ছিলেন।

এরপর নির্বাচনী পর্যবেক্ষকগণ উমাকান্ত একাডেমি স্কুলের স্ট্রং রুম পরিদর্শন করেন। পরিদর্শনের সময় জেলা নির্বাচন আধিকারিক দেবপ্রিয় বর্ধন ও ৮-টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার অসীম সাহা উপস্থিত ছিলেন।এদিকে, গতকাল পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক অফিসের কনফারেন্স হলে ৬-আগরতলা ও ৮-টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রস্তুতি নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ৬-আগরতলা ও ৮-টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য নিযুক্ত নির্বাচন বিষয়ক পর্যবেক্ষক এবং এই দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য নিযুক্ত ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক জিতেন্দ্র কুমার, জেলা নির্বাচন আধিকারিক দেবপ্রিয় বর্ধন, দুই বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারগণ যথাক্রমে শৈলেশ কুমার যাদব ও অসীম সাহা, সিভিল সেক্টর অফিসারগণ, পুলিশ সেক্টর অফিসারগণ উপস্থিত ছিলেন। সভায় অবাধ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ পর্ব সম্পন্ন করার জন্য গুরুত্ব আরোপ করা হয়। 

Releated Posts

টেপানিয়ায় ৬০ আসনের সরকারি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ স্থাপনে অনুমোদন

আগরতলা, ৬ অক্টোবর: গোমতী জেলার টেপানিয়ায় ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপনের অনুমোদন দিয়েছে ন্যাশনাল কমিশন…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

নিউইয়র্কে ইউএনডিপি-এর শীর্ষ আধিকারিকের সঙ্গে বৈঠক বিপ্লব কুমার দেবের

নিউইয়র্ক/ আগরতলা, ৬ অক্টোবর: জাতিসংঘের সদর দপ্তর নিউইয়র্কে ইউএনডিপি-এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক তথা জাতিসংঘের…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

জনজাতি এলাকার স্কুলে শিক্ষক ঘাটতি নিয়ে উদ্বেগ হাইকোর্টের, পরিকাঠামোর ঘাটতিও দ্রুত পূরণের নির্দেশ

আগরতলা, ৬ অক্টোবর: জনজাতি এলাকার সরকারি বিদ্যালয়গুলিতে পরিকাঠামোগত উন্নয়ন ও ছাত্রছাত্রীদের ভর্তি বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও পর্যাপ্ত শিক্ষকের…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

ভিলেজ কমিটি নির্বাচন কংগ্রেসের নতুন রাজনৈতিক পথচলার সূচনা: সুদীপ রায় বর্মণ

আগরতলা, ৬ অক্টোবর: দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকায় কংগ্রেস তুলনামূলকভাবে দুর্বল ছিল এবং বিভিন্ন সময়ে জোটসঙ্গী রাজনৈতিক দলগুলির উপর…

ByByTaniya Chakraborty Oct 6, 2026
Scroll to Top