News Flash

  • Home
  • প্রধান খবর
  • Election Commission: আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন এবং গণনা ২১ জুলাই, ঘোষণা নির্বাচন কমিশন-র
Image

Election Commission: আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন এবং গণনা ২১ জুলাই, ঘোষণা নির্বাচন কমিশন-র

নয়াদিল্লি, ৯ জুন(হি.স) : বৃহস্পতিবার ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পান্ডে এদিন বিজ্ঞান ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, দেশের ১৬তম রাষ্ট্রপতি নির্বাচন হবে আগামী ১৮ জুলাই এবং গণনা ২১ জুলাই।রাজীব কুমার জানান, দেশের ৭৭৬ জন সাংসদ এবং ৪০৩৩ জন বিধায়ক রাষ্ট্রপতি পদে ভোট দিতে পারবেন। ভোট হবে অগ্রাধিকার ভিত্তিতে।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ ২৪ জুলাই শেষ হচ্ছে। সংবিধানের ৬২ অনুচ্ছেদ অনুসারে, মেয়াদ শেষ হওয়ার আগে পরবর্তী রাষ্ট্রপতির জন্য নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এর আগে রাষ্ট্রপতি নির্বাচন ২০১৭ সালের ১৭ জুলাই অনুষ্ঠিত হয়েছিল।

Releated Posts

স্বচ্ছতা ও বৃহত্তর অংশগ্রহণের মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থায় পরিবর্তন আনছে জিইএম: মোদি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বচ্ছ প্রক্রিয়া, বৃহত্তর অংশগ্রহণ এবং উন্নত সুযোগের মাধ্যমে সরকারি ই-মার্কেটপ্লেস (জিইএম) ভারতে সরকারি ক্রয়…

ByByNews Desk Aug 11, 2026

শিক্ষার্থী আন্দোলন নিয়ে ‘দ্বিচারিতা’, রাহুল গান্ধীকে ফের নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলে আক্রমণ আরও…

ByByNews Desk Aug 11, 2026

প্রতিটি ঘরে ‘হর ঘর তিরঙ্গা’কে উৎসবে পরিণত করি: সক্রিয় জনঅংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার…

ByByNews Desk Aug 11, 2026

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top