News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Crime : স্বামীকে কুপিয়ে ঘায়েল করে হাসপাতালে পাঠিয়ে পলাতক স্ত্রী

Crime : স্বামীকে কুপিয়ে ঘায়েল করে হাসপাতালে পাঠিয়ে পলাতক স্ত্রী

আগরতলা, ৮ জুন৷৷ স্ত্রীর দায়ের কোপে গুরুতর আহত স্বামী৷ অভিযুক্ত স্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে রাধা কিশোর পুর থানায়৷ ঘটনার পর থেকেই অভিযুক্ত স্ত্রী পলাতক বলে জানা গেছে৷ ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার উদয়পুর চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা পিন্টু ঘোষ নিত্য দিনের মতো কাজ কর্ম সেরে রাতে বাড়িতে ফেরেন৷

পরিবার সূত্রে খবর, বাড়িতে যাবার পর স্বামী পিন্টু ঘোষ ও স্ত্রী রিঙ্কু সরকার ঘোষের মধ্যে সামান্য কথা নিয়ে শুরু হয় ঝগড়া৷ এই  থেকে হয় হাতাহাতি৷  পিন্টু এক সময় স্ত্রীর উপর হাত তুলে৷ আর এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রী রিঙ্কু রান্না ঘর থেকে দা  নিয়ে এসে স্বামী পিন্টুর গলায় কোপ বসায়৷ পিন্টুর চিৎকারে তাঁর মা দৌড়ে এসে রিঙ্কুর হাত থেকে দা ছিনিয়ে নেন৷ ছুটে আসেন এলাকার লোকজন৷ পিন্টুকে নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে৷  

বর্তমানে পিন্টু জেলা হাসপাতালের শল্য বিভাগে চিকিৎসাধীন৷ পিন্টু ও তার মা জানান গত সাড়ে তিন বছর আগে সামাজিক ভাবে বিয়ে হয়েছিল তাদের৷ বর্তমানে তিনবছরের একটি পুএ সন্তান রয়েছে৷ রাধা কিশোর পুর থানায় পিন্টু একটি মামলা করছে স্ত্রীর বিরুদ্ধে৷ পিন্টু আরো অভিযোগ করে বিয়ে পর দুই তিন বার পেট্রোল দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে স্ত্রী৷ পরবর্তীতে এই ঘটনাটি পিন্টু তার শ্বশুড় বাড়িতে জানলে শ্বশুড় বাড়ির লোকজনরা ঘটনায় কোন কর্ণপাত করেনি বলে অভিযোগ করেন৷ শ্বশুড় বাড়ির লোকজনদের মদতেই স্ত্রী রিঙ্কু পিন্টুর উপর নির্যাতন করে বলে অভিযোগ৷ বর্তমানে রিঙ্কু পলাতক৷ পুলিশ রিঙ্কুর খোজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে৷

Releated Posts

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026

শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবসে বিশালগড়ে রক্তদান শিবির

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবস উপলক্ষে বুধবার বিশালগড়ের অফিসটিলা সিপিআই(এম) পার্টি অফিসে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top