News Flash

  • Home
  • ত্রিপুরা
  • TMC :টিএমসিতে দুর্যোগ মোকাবিলার প্রশিক্ষণ কর্মসূচি
Image

TMC :টিএমসিতে দুর্যোগ মোকাবিলার প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ৮ জুন৷৷ অগ্ণিকাণ্ডের ভয়াবহতা থেকে রক্ষা পেতে করনীয় বিষয় নিয়ে বুধবার হাপানিয়ায় ত্রিপুরা মেডিকেল কলেজ ও ডঃ বি আর আম্বেদকর হাসপাতাল এবং ত্রিপুরা ফায়ার সার্ভিস ট্রেনিং সুকলের যৌথ উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে৷ কিভাবে দুর্যোগ মোকাবেলা করতে হবে বা আগুন লাগলে তা কিভাবে সামাল দিতে হয় সেই বিষয়ে সকলকে সচেতন করা হয়৷ এই সচেতনতা মূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন বি আর আম্বেদকর হসপিটাল এর সুপারেন্টেন্ড জয়ন্ত পোদ্দার ও সোসাইটির ওএসডি নন্দন সরকার৷ এছাড়া উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ট্রেনিং সুকলের দায়িত্বপ্রাপ্ত অফিসার অসীম বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা৷

এদিন কর্মসূচিতে কোথাও কোন অগ্ণিকান্ডের ঘটনা ঘটলেই কিভাবে আগুন নেভানো যায় এবং কেউ অসুস্থ হয়ে পড়লে বা দুর্ঘটনা ঘটলে কিভাবে উদ্ধার করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়৷ ত্রিপুরার মেডিকেল কলেজ এন্ড ডাক্তার বি আর আম্বেদকর হাসপাতালে আয়োজিত সচেতনতামূলক কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় মানুষের তৎপরতা পরিলক্ষিত হয়৷ ত্রিপুরা মেডিকেল কলেজে এ ধরনের প্রশিক্ষণ শিবির গুরুত্বপূর্ণ বিষয় বলে অনেকেই অভিমত ব্যক্ত করেছেন৷

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top