News Flash

  • Home
  • খেলা
  • Amarpur : অমরপুরে সিনিয়র ক্রিকেটে আরসিসি বিবেকানন্দের রোমাঞ্চকর ম্যাচ টাই
Image

Amarpur : অমরপুরে সিনিয়র ক্রিকেটে আরসিসি বিবেকানন্দের রোমাঞ্চকর ম্যাচ টাই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ জুন।। অমরপুরে সিনিয়র লিগের ক্রিকেট ম্যাচ টাই হয়েছে। খেলা ছিল আরসিসি এবং বিবেকানন্দ ক্লাবের মধ্যে। আয়োজক অমরপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন। খেলা হয়েছে রাঙ্গামাটি গ্রাউন্ডে। সিনিয়র ক্লাব লীগ টুর্নামেন্টের ১১ তম ম্যাচ। ৫০ ওভারের ডে ম্যাচ। সকালে খেলার শুরুতে টস জিতে আরসিসি প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। বিবেকানন্দ ক্লাবকে আমন্ত্রণ জানায় প্রথমে ব্যাটিংয়ের জন্য। বিবেকানন্দ ক্লাব সবকটি উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে দেবোত্তম ঘোষের ৫৯ রান, ইমন হোসেনের ৪০ রানের পাশাপাশি শাকিল হোসেনের ৩০ রান উল্লেখযোগ্য। দেবোত্তম ৭৫ বল খেলে একটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৫৯ রান সংগ্রহ করে। আরসিসি-র রোলার পাপাই দাস ২৩ রানে চারটি এবং মনোজ দাস গুপ্ত ৪৮ রানে তিনটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে আরসিসি নির্ধারিত ৫০ ওভারের শেষ পর্যন্ত খেলে সবকটি উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়। টার্গেট ২০০-তে পৌঁছুতে পারেনি। প্রারম্ভিক ব্যাটসম্যানরা তেমন ভালো খেলতে পারেনি। তবে মিডল অর্ডারে রীতম দাস দুর্দান্ত খেলে ৭৯ রান সংগ্রহ করে দলকে অনেকটা এগিয়ে নিয়ে আসে। এছাড়া, সৌরভ হালদার ২৫, মনোজ দাশগুপ্ত ২৩ রান সংগ্রহ করায় শেষ পর্যন্ত ম্যাচ টাই হয়েছে। বিবেকানন্দ ক্লাবের বোলার দেবোত্তম ঘোষ ৪৬ রানে তিনটি এবং রতন জমাতিয়া ২৯ রানে ২ উইকেট পেয়েছে। ম্যাচ টাই হওয়ায় দুই দলকে ২-২ করে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, পয়েন্ট তালিকায় কিন্তু এখনো শীর্ষে রয়েছে আরসিসি। এ পর্যন্ত চার ম্যাচ খেলে আরসিসি তিনটিতে জয় এবং একটিতে টাই করার সুবাদে ১৪ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে। বিবেকানন্দ ক্লাবও অপরাজিত রয়েছে চার ম্যাচের মধ্যে দুটিতে জয় এবং একটিতে টাই ও একটিতে নো-রেজাল্টের দৌলতে ১২ পয়েন্ট পেয়ে দ্বিতীয় শীর্ষে অবস্থান করছে।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top