News Flash

  • Home
  • দিনের খবর
  • উধমপুরের সামরোলিতে পাথর ধস, অবরুদ্ধ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক
Image

উধমপুরের সামরোলিতে পাথর ধস, অবরুদ্ধ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক

জম্মু, ৮ জুন (হি.স.): জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার সামরোলিতে পাহাড়ে ধস নেমে অবরুদ্ধ হয়ে পড়ল জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। বুধবার সামরোলি এলাকায় আচমকাই পাহাড়ে ধস নামে, পাহাড় থেকে রাস্তায় গড়িয়ে আসে পাথর। এরফলে অবরুদ্ধ হয়ে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।বুধবার সকাল থেকেই রৌদ্রজ্জ্বল ছিল জম্মু-কাশ্মীরের আবহাওয়া। আগামী ২৪ ঘন্টা এমনই থাকবে আবহাওয়া। বুধবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, গুলমার্গ ও পহেলগামের তাপমাত্রা ছিল যথাক্রমে ৮.৭ ও ৭.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘন্টা আবহাওয়া মূলত পরিষ্কার থাকবে, বাড়তে পারে তাপমাত্রার পারদ।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top