News Flash

Image

ছড়ার জলে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ

অমরপুর, ৭ জুন (হি. স.) : সাত সকালে ছড়ার জলে উদ্ধার হয়েছে এক ব্যক্তির মৃতদেহ। ঘটনাটি ঘটেছে অমরপুর বীরগঞ্জ থানাধীন পশ্চিম মালবাসা এলাকায়। মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বীরগঞ্জ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

পুলিশ জানিয়েছে, সোমবার থেকে নিখোঁজ ছিলেন সুশীল সরকার। পরিবারের লোকজন এবং এলাকাবাসীরা বহু খোঁজাখুঁজি করার পরও তার কোন হদিস মেলেনি। এদিকে মঙ্গলবার সকালে বাড়ি থেকে দূরে ছড়ার জলে ভেসে ওঠে সুশীল সরকারের মৃতদেহ। এলাকাবাসী দেখতে পেয়ে খবর দেন বীরগঞ্জ থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে।

মৃতের স্ত্রী জানান, স্বামীর একটি অজানা রোগ ছিল। প্রায় ১৫ বছর ধরেই তিনি রোগে আক্রান্ত। কোন কাজ-কর্ম করতেন না। সব সময় তাঁকে চোখে চোখে রাখতেন পরিবারের সদস্যরা। তবে সোমবার সবার অলক্ষ্যে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি।পুলিশের প্রাথমিক অনুমান, রোগাক্রান্ত হওয়ার ফলে জলে পড়ে সুশীল সরকারের মৃত্যু হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ওই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top