News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Forest Department :গাছ কাটছে দুর্বৃত্তরা, নির্বিকার মেলাঘর বন দপ্তর
Image

Forest Department :গাছ কাটছে দুর্বৃত্তরা, নির্বিকার মেলাঘর বন দপ্তর

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ৫ জুন৷৷ সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমা জুড়ে রয়েছে প্রায় কয়েক হাজার একরের সুবিস্তৃত বনভূমি৷ কিন্তু,এর বড় অংশই এখন বনদস্যুদের দৌরাত্ম্যে উজাড়ের মুখে৷ তারা যখন তখন কেটে নিয়ে যাচ্ছে বনের গাছ৷ বিশাল এই বনভূমি রক্ষায় আছেন মেলাঘর বনদপ্তর এর কর্মকর্তারা৷
সরেজমিন ঘুরে দেখা গেছে, সোনামুড়া মহকুমার বিভিন্ন এলাকার বনের ভেতর থেকে রাতের অন্ধকারে বড় বড় গাছ কেটে নিয়েছে কাঠ চোরাকারবারিরা৷ বনের ভেতরে দেখা গেছে, অসংখ্য কাটা গাছের গোড়া৷ কবে, কখন কে বা কারা এসব গাছ কেটেছে তা জানে না  মেলাঘর বন বিভাগ৷ এদের কাউকে আইনের আওতায় আনতেও পারছে না সরকারি বনদপ্তর এর কর্মকর্তারা৷ এদিকে বনদস্যুদের দৌরাত্ম্যে ধবংসের মুখে সোনামুড়া মহকুমা এলাকার অধিকাংশ বন৷ নির্বিচারে ধবংস হয়ে যাচ্ছে বনদস্যুদের কারণে৷ এর পিছনে এদেরকে প্রত্যক্ষ-পরোক্ষভাবে সহযোগিতা করছে মেলাঘর বনদপ্তর এর আধিকারিকরা৷ গাছ লাগান জীবন বাঁচান যতই সরকারি-বেসরকারিভাবে মানুষকে সচেতন করার লক্ষ্যে গাছের ভূমিকা সম্পর্কে বিভিন্ন ধরনের স্লোগান তুলা হয় কিন্তু সবকিছু মাটি করে দেয় বনদপ্তর এর খামখেয়ালিতে এবং টাকার বিনিময়ে৷ অর্থাৎ যে শষ্য দিয়ে ভুত তাড়াবে সেই শষ্য যদি ভুত হয়ে যায় তা আর বলার অপেক্ষা রাখে না৷ তেমনি একটি জ্বলন্ত উদাহরণ  উঠে আসছে মেলাঘর বনদপ্তর এর বিরুদ্ধে৷ জানা যায় মেলাঘর বনদপ্তর এর আওতায় তৈবান্দাল, কামরাঙাতলী, মোহনভোগ, তেলকাজলা, বানিয়াছড়া, উরমাই সহ মোট কয়েকটি জায়গায় অবৈধ স,মিল  দীর্ঘ কয়েক বছরের ধরে মেলাঘর বন দপ্তরে কর্মীদের মোটা অংকের কমিশন দিয়ে চালাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের৷  
আর এই স মিল গুলি থাকার ফলে সরকারী বাগান , রাস্তার পাশে সরকারি গাছগুলি নির্বিচারে শেষ করে দিচ্ছে বন দস্যুরা এবং  অনেকের নিজস্ব জোত জায়গার বিভিন্ন গাছ গুলি রাতের আঁধারে চুরি করে নিয়ে যাচ্ছে বনদস্যুরা, এই স মিল থাকার ফলে৷ জানা যায় বন দফতরের কর্মীরা মাঝে মধ্যে লোক দেখানো অভিযান করেন এই সমস্ত স মিল ধরার বিরুদ্ধে৷ একটি সূত্রে জানা যায় স মিল গুলি ধরার আগে বন দপ্তরের  কর্মীরা অবৈধ স মিলের মালিককে আগে থেকে জানান দিয়ে দেয়৷ যার ফলে অবৈধ স মিল গুলি সরিয়ে নেওয়া হয়৷ এর ফলে দফতরের কর্মীরা স মিল পরিবর্তে  লোক দেখানোর জন্য কিছু গাছের লগ নিয়ে আসে৷ তবে প্রশ্ণ হচ্ছে নির্বিচারে বন দস্যুরা গাছ কেটে ফেলছে বন দফতরের সহযোগিতায়৷ এই বনদস্যুদের হাত থেকে যদি বনকে রক্ষা করতে না পারে, তা হলে আগামী দিনে কিন্তু মানুষ বড় বিপদে পড়ে যাবে বলে অভিমত একাংশের৷ এখন দেখার বিষয় মেলাঘর বনদপ্তর এর কর্মীরা কি ব্যবস্থা গ্রহণ করেন৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top