News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Sudip Barman :৬ আগরতলা কেন্দ্রে ভোট প্রচারে কংগ্রেস প্রার্থী সুদীপ বর্মন
Image

Sudip Barman :৬ আগরতলা কেন্দ্রে ভোট প্রচারে কংগ্রেস প্রার্থী সুদীপ বর্মন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷  ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী সুদীপ রায় বর্মনের সমর্থনে বাড়ি বাড়ি ভোট প্রচার শুরু হয়েছে৷ রবিবার ৩৬ নং বুথ এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচারে সামিল হন সুদীপ অনুগামীরা৷ ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী সুদীপ রায় বর্মণ এখনো মনোনয়নপত্র জমা দেননি৷ দলের পক্ষ থেকে সুদীপ রায় বর্মনকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে৷ আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা না দিয়ে ও কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মন এর সমর্থনে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে বাড়ি বাড়ি ভোট প্রচার বেশ জমে উঠেছে৷ রবিবার সকাল থেকেই ৩৬ নং বুথ এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচারে সামিল হন সুদীপ অনুগামীরা৷ ভোট প্রচারে গণদেবতাদের বাড়ি বাড়ি গিয়ে বেশ সাড়া পাচ্ছেন দলীয় নেতাকর্মীরা৷৩৬ নং বুথ এলাকায় ভোট প্রচারে শামিল হয়ে এক দলীয় নেতা জানান এলাকার মানুষজন সুদীপ রায় বর্মনকে পুনরায় এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী করার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন৷ সুদীপ রায় বর্মন এ এলাকার মানুষের অন্তরাত্মা বলেও অনেকে অভিমত ব্যক্ত করেছেন৷ এই কেন্দ্র থেকে অন্য কোনো প্রার্থীকে তারা কোনভাবেই জয়ী করবেন না বলেও অভিমত ব্যক্ত করেছেন৷ আগরতলা বিধানসভা কেন্দ্রে সুদীপ রায় বর্মন এর যে জনপ্রিয়তা পরিলক্ষিত হচ্ছে তাতে তার জয় নিশ্চিত বলে অনেকেই মনে করছেন৷ এই কেন্দ্র থেকে সুদীপ রায় বর্মন এর পুনরায় জয় এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র৷
বিগত বিধানসভা নির্বাচনের পূর্বে সুদীপ রায় বর্মন বিজেপি দলের প্রার্থী হিসেবে আগরতলা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন৷ তিনি কিছুদিন রাজ্যের স্বাস্থ্য মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন৷ কিন্তু স্পষ্টবাদী ন্যায়ের প্রতীক সুদীপ রায় বর্মনকে সহ্য করতে পারেনি বিজেপি দল ও নেতৃত্ব৷ শেষ পর্যন্ত বাধ্য হয়েই সুদীপ রায় বর্মন বিজেপি দল ত্যাগ করে পুনরায় কংগ্রেস দলে শামিল হন৷ সুদীপ রায় বর্মন এর মত নেতাকে পেয়ে কংগ্রেস দল পুনরায় এই কেন্দ্র থেকে উপনির্বাচনে প্রার্থী করেছে৷ কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মন এর জয় ১০০ শতাংশ নিশ্চিত বলেও দলীয় নেতা-কর্মীদের অভিমত৷

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top