News Flash

Image

Dead :রেলে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

আগরতলা, ২ জুন (হি. স.) : রেলের নীচে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সাত সকালে রাজধানী আগরতলায় সুভাষনগর এলাকায় রেল লাইনে দ্বিখণ্ডিত দেহ দেখতে পেয়ে স্থানীয় মানুষ পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

পুলিশ জানিয়েছে, মনীন্দ্র দাস(৩০)-র মৃতদেহ আজ রেল লাইনে উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। এলাকাবাসীর দাবি, ওই ব্যক্তি প্রায়শই মদমত্ত অবস্থায় থাকতেন। মদ্যপান নিয়ে বাড়িতে অশান্তি প্রতিনিয়ত লেগেই থাকত। তাই, হয়তো রেল লাইনে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন।মৃতের স্ত্রীর দাবি, তাঁর স্বামী বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়ে চিকিত্সা করেছেন। অসুস্থতা থেকে  মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। মানসিক অবসাদ থেকেই হয়তো আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। হিন্দুস্থান সমাচার\সন্দীপ

Releated Posts

বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগষ্ট: রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। আজ রাজধানীর…

ByByReshmi Debnath Aug 4, 2026

নয়াদিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সাংগঠনিক বিষয় ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনা

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা নয়াদিল্লি সফরে যাচ্ছেন। এই সফরে দলের সাংগঠনিক বিষয়, আসন্ন…

ByByReshmi Debnath Aug 4, 2026

নিয়মিত হবে টেট, কিন্তু শূন্যপদ ও আর্থিক সামর্থ্য বিবেচনা করে ধাপে ধাপে হবে শিক্ষক নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরা সরকার নিয়মিতভাবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) আয়োজন অব্যাহত রাখবে। তবে শিক্ষক নিয়োগ করা হবে…

ByByReshmi Debnath Aug 4, 2026

প্রয়াত ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ড. ডি ওয়াই পাতিল, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ আগস্ট: বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ড. ডি. ওয়াই. পাতিল…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top