News Flash

  • Home
  • খেলা
  • Jihad Declaration : টি.এফ.এ-র বিরুদ্ধে জেহাদ ঘোষনা দল গঠনে অনীহা গান্ধী প্লে সেন্টারের
Image

Jihad Declaration : টি.এফ.এ-র বিরুদ্ধে জেহাদ ঘোষনা দল গঠনে অনীহা গান্ধী প্লে সেন্টারের

ক্রীড়া প্রতিনিধি
রাজ্য ফুটবল সংস্থার বিরুদ্ধে জেহাদ ঘোষনা। ফলে এবছর দল গড়ছে না মহাত্মা গান্ধী প্লে সেন্টার। গেলো বছর মহিলা ফুটবলে সেরা হওয়ার লক্ষ্য নিয়েই বড় বাজেটের দল গড়েছিলো মহাত্মা গান্ধী প্লে সেন্টার। শুরুটাও ভালো করেছিলো। কিন্তু মাঝপথে ছন্দ পতন। এরপরই কিল্লার এক মহিলা ফুটবলারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিলেন মহাত্মা গান্ধী প্লে সেন্টারের কর্তারা। তাঁদের অভিযোগ ওই মহিলা ফুটবলার চুক্তি করেও অন্য দলে খেলছে। রাজ্য ফুটবল সংস্থা থেকে ওই ঘটনার সুষ্ঠ তদন্তের আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত কোনও সদুত্তর পায়নি মহাত্মা গান্ধী প্লে সেন্টারের কর্তারা। ফলে এবছর মহিলা ফুটবল লিগে না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনিয়ে দলের কোচ সুশান্ত সাহা বলেন, “গেলো বারের আমাদের অভিযোগের কোনও সদুত্তর দেননি রাজ্য ফুটবল সংস্থার কর্তারা। ফলে বেজায় ক্ষুব্ধ প্লে সেন্টারের কর্তারা। তার উপর গেলো বার প্রচুর টাকা খরচ করে দলে গড়া হয়েছিলো। এর ফলে আর্থিক সঙ্কটেও পড়ে যায় কর্তারা। ফলে এবার দল না গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে”। মহিলা লিগ এবং নকআউট ফুটবলে মহাত্মা গান্ধী প্লে সেন্টার না খেলায় সমস্যায় মহিলা ফুটবলাররা। গেলো বছর ওই প্লে সেন্টারে প্রায় ২২ জন ফুটবলার সই করেছিলেন। এবার এর মধ্যে বেশীরভাগই অন্য দলে সই করলেও কতজন প্রথম একাদশে খেলার সুযোগ পাবেন তা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top