News Flash

  • Home
  • প্রধান খবর
  • Mamata Benarjee: কেকে-র আকস্মিক এবং অকাল মৃত্যুতে হতচকিত এবং মর্মাহত : মুখ্যমন্ত্রী
Image

Mamata Benarjee: কেকে-র আকস্মিক এবং অকাল মৃত্যুতে হতচকিত এবং মর্মাহত : মুখ্যমন্ত্রী

কলকাতা, ১ জুন (হি.স.): সঙ্গীতশিল্পী কেকে-র আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। টুইটারে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পীর পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি। সঙ্গে তিনি এও জানান কলকাতা থেকে শিল্পীর দেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়ার কাজ করছে তাঁর প্রশাসন। বুধবার সকালে টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, ‘বলিউড প্লেব্যাক গায়ক কেকে-র আকস্মিক এবং অকাল মৃত্যুতে আমরা হতচকিত এবং মর্মাহত। আমার সহকর্মীরা গতকাল (মঙ্গলবার) রাত থেকে কাজ করছেন, যাতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা, আচার-অনুষ্ঠান মেনে কাজ হয়। শিল্পীর পরিবারকে সমস্ত প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। তাঁর পরিবারকে গভীর সমবেদনা জানাচ্ছি।’

বুধবার সকালেই কেকে-র স্ত্রী এবং ছেলে কলকাতায় পৌঁছে গিয়েছেন। উল্লেখ্য, কলকাতায় গানের অনুষ্ঠান করতে এসেছিলেন কেকে। গুরুদাস কলেজের অনুষ্ঠানে নজরুল মঞ্চে গান গাওয়ার পর হোটেলে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top