News Flash

  • Home
  • দেশ
  • Arvind Kejriwal : আমরা দুর্নীতি করিও না, প্রশ্রয়ও দিই না : কেজরিওয়াল
Image

Arvind Kejriwal : আমরা দুর্নীতি করিও না, প্রশ্রয়ও দিই না : কেজরিওয়াল

নয়াদিল্লি, ৩১ মে (হি.স.): আমরা দুর্নীতি করিও না, দুর্নীতিকে প্রশ্রয়ও দিই না। দাবি করে বললেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে কেজরিওয়াল বলেছেন, “আমি নিজে বিষয়টি স্টাডি করেছি (সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করেছে ইডি), পুরোপুরি মিথ্যে।”

উল্লেখ্য, বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-র নেতা সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করা হয়। চলতি বছরের জানুয়ারিতে হাওয়ালা চক্রের মাধ্যমে বেআইনি ভাবে আর্থিক লেনদেনের অভিযোগে সত্যেন্দ্রর বাড়ি এবং দফতরে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। তাঁর স্ত্রী ইন্দু এবং কয়েক জন আত্মীয়ের নামে থাকা ৪ কোটি ৮১ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল।
সত্যেন্দ্র জৈনকে গ্রেফতারির নিন্দা করে কেজরিওয়াল বলেছেন, “আমরা দুর্নীতি করিও না, দুর্নীতিকে প্রশ্রয়ও দিই ন। আমাদের সরকার অত্যন্ত সৎ। রাজনৈতিক কারণে তাঁকে টার্গেট করা হয়েছে। বিচারব্যবস্থার ওপর আমাদের আস্থা রয়েছে।”

Releated Posts

পিএমএলএ আদালতের নির্দেশে পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রীকে ২১ মে পর্যন্ত ইডি হেফাজত

কলকাতা, ১২ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন অগ্নি নির্বাপন দফতরের মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সুজিত বোসকে মঙ্গলবার…

ByByTaniya Chakraborty May 12, 2026

শ্রীলঙ্কার হেফাজতে আটক তামিলনাড়ুর মৎস্যজীবীদের মুক্তির দাবিতে বিজয়ের চিঠি জয়শঙ্করকে

চেন্নাই, ১২ মে (আইএএনএস): শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে আটক তামিলনাড়ুর ছয় মৎস্যজীবীর মুক্তি এবং বাজেয়াপ্ত মাছধরা নৌকা ফিরিয়ে আনার…

ByByTaniya Chakraborty May 12, 2026

ভারতের ক্ষুদ্র উদ্যোগগুলিকে শক্তিশালী বাণিজ্য দক্ষতা গড়ে তুলতে হবে: সিইএ নাগেশ্বরন

নয়াদিল্লি, ১২ মে (আইএএনএস) : ভারতের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেকটাই নির্ভর করবে ক্ষুদ্র উদ্যোগগুলিকে কতটা অন্তর্ভুক্তিমূলকভাবে প্রযুক্তি গ্রহণ,…

ByByTaniya Chakraborty May 12, 2026

অসমে বিজেপির হ্যাটট্রিক ঐতিহাসিক মুহূর্ত : একনাথ শিন্ডে

গুয়াহাটি, ১২ মে (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের টানা তৃতীয়বারের জয়কে “ঐতিহাসিক হ্যাটট্রিক” বলে উল্লেখ…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top