News Flash

  • Home
  • খেলা
  • ১২-তম জাতীয় জুনিয়র হকি সম্পন্ন, উত্তরপ্রদেশ চ্যাম্পিয়ন, রানার্স চন্ডিগড়
Image

১২-তম জাতীয় জুনিয়র হকি সম্পন্ন, উত্তরপ্রদেশ চ্যাম্পিয়ন, রানার্স চন্ডিগড়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ মে।। উত্তরপ্রদেশ চ্যাম্পিয়ন হয়েছে। খেতাবি লড়াইয়ে হকির আঁতুড়ঘর চন্ডিগড়কে হারিয়ে উত্তর প্রদেশ ভারত সেরার খেতাব ছিনিয়ে নিয়েছে। তামিলনাড়ুর কোবিলপট্টি-তে আয়োজিত ১২ তম হকি ইন্ডিয়া জুনিয়র পুরুষ ন্যাশনাল চাম্পিয়নশিপ রবিবারে শেষ হয়েছে। কোবিলপট্টি-তে রবিবার রাতে ফাইনাল ম্যাচে উত্তরপ্রদেশ ২-০ গোলের ব্যবধানে চন্ডিগড়কে পরাজিত করে চ্যাম্পিয়ন শিরোপা পেয়েছে। বিজয়ী দল খেলার দুই অর্থে একটি করে গোল করলেও প্রতিরোধের দিকেও যথেষ্ট নজর দেয়। ওই দিন বিকেল চারটায় তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে হরিয়ানা ৩-০ গোলের ব্যবধানে ওড়িশকে পরাজিত করেছে। প্রথমার্ধে বিজয়ী দল এক- শূন্য গোলে এগিয়ে ছিল। উল্লেখ্য, ১৭ মে থেকে ৩০ দলীয় এই হকি টুর্নামেন্ট শুরু হয়েছিল। সেমিফাইনালে উত্তরপ্রদেশ ২-১ গোলে হরিয়ানাকে হারিয়ে এবং চন্ডিগড় পেনাল্টি শুটআউটে তিন-এক গোলে উড়িষ্যাকে হারিয়ে ফাইনালে প্রবেশ করেছিল।

Releated Posts

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

হকি বিশ্বকাপের জার্সি বিতর্কে মুখ খুলল হকি ইন্ডিয়া, ‘জাতীয় পতাকার গেরুয়া রঙের বিশেষ তাৎপর্য রয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নতুন গেরুয়া রঙের জার্সি নিয়ে বিতর্কের মধ্যে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top