News Flash

  • Home
  • বাণিজ্য
  • Shyam Sundar Co. Jewellers: সৌভাগ্যবান বিজয়ীদের শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিবেদিত ‘শুভ অক্ষয় তৃতীয়া’ মেগা ড্র পুরস্কার বিতরণ
Image

Shyam Sundar Co. Jewellers: সৌভাগ্যবান বিজয়ীদের শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিবেদিত ‘শুভ অক্ষয় তৃতীয়া’ মেগা ড্র পুরস্কার বিতরণ

আগরতলা, ৩০ মে : আজ আগরতলা  প্রেস ক্লাবে সৌভাগ্যবান বিজয়ীদের শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিবেদিত ‘শুভ অক্ষয় তৃতীয়া’ মেগা ড্র পুরস্কার  দেওয়া হয়েছে I

অতিমারীর জন্য দুবছর পরে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ‘শুভ অক্ষয় তৃতীয়া’ অনুষ্ঠান হল।  আর ঠিক দুবছর ধরে এই বার্ষিক অনুষ্ঠান ঘিরে ক্রেতাদের  যে আবেগ ছিল তা তাদের অংশগ্রহণে প্রতিফলিত হয় । অক্ষয় তৃতীয়ায় শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের প্রতিটি শোরুম উৎসবে পরিণত হয়েছিল ৷

পবিত্র এই উৎসবে  শ্যাম সুন্দর জুয়েলার্সের সব শোরুমে  ছিল সোনা ও হিরের নতুন নতুন সম্ভার ও ক্রেতাদের জন্য আকর্ষণীয় সব উপহার। ক্রেতাদের জন্য ছিল ডেইলি লাকি ড্রয়, ও মেগা লাকি ড্রয়ের মাধ্যমে ৩টে বাজাজ পালসার  বাইক জেতার সুযোগ।

আজ এক বিশেষ  উপস্থাপনার মাধ্যমে পদ্মশ্রী দীপা কর্মকার এবং শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর অধিকর্তা অর্পিতা সাহা ও রূপক সাহা তিন সৌভাগ্যবান বিজেতাদের হাতে  বাজাজ পালসার বাইক তুলে দেন।

দীপা কর্মকার বলেন, ‘ আমি এখানে আসতে পেরে ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে পেরে খুব খুশি হয়েছি।  বিজয়ীদের শুভেচ্ছা জানাই ও তাদের উজ্জ্বল ভবিষৎ কামনা করি।’ তিনি আরো জানান, আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য শ্যাম সুন্দর কোং জুয়েলার্স কে ধন্যবাদ জানাই।  এই সংস্থা এই ভাবে ভালো কাজের ধারা বজায় রাখুক।’

মেগা লাকি ড্রয়ের মাধ্যমে পুরস্কার পেলেন  কারোলিন জামাতিয়া, শুক্লা দেবনাথ ও টিঙ্কু পাল।  পুরস্কার পেয়ে তিন জন খুব উচ্ছ্বসিত। তাদের বক্তব্যের মধ্য দিয়ে তাদের উচ্ছ্বাস ফুটে উঠে ৷

‘আমাদের অনুষ্ঠানে অভাবনীয় ভাবে সাড়া  দেওয়ার জন্য আমরা  ক্রেতা বন্ধুদের কাছে  কৃতজ্ঞ। কারণ তাঁদের উৎসাহ আমাদের আলাদা কিছু করতে উৎসাহ যোগায়। অর্থ ও সম্পদের গুরুত্ব বুঝে আরো পথ যেতে পারি যাতে আমরা ক্রেতা বন্ধুদের জন্য আরো সুযোগ দিতে পারি’ বলেন শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর  ডিরেক্টর অর্পিতা সাহা।

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর ডিরেক্টর রূপক সাহা বলেন, ‘অন্যান্য বছরের মতো এবছরও শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর ” শুভ অক্ষয় তৃতীয়া”  সফল হয়েছে। ক্রেতা বন্ধুদের প্রত্যাশা মতো তাঁদের উন্নত গুণমানের গয়না সামগ্রী, পরিষেবা ও তাদের খরচ করা অর্থের মূল্য দিতে পেরেছি। সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা”।

Releated Posts

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…

ByBySandeep Biswas Jul 13, 2026

রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ মামলায় আরও ১,০২১ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করল ইডি, মোট সংযুক্তির পরিমাণ ২০,৩৬৭ কোটি টাকা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শনিবার জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স…

ByBySandeep Biswas Jul 11, 2026

ইউপিএ আমলেই শুরু হয়েছিল ইথানল মিশ্রণ কর্মসূচি, ই-২০ চালুর আগে হয়েছে দীর্ঘ পরীক্ষা ও পরামর্শ: পেট্রোলিয়াম মন্ত্রক

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারতে ইথানল মিশ্রণ কর্মসূচির সূচনা বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে নয়, বরং এর দীর্ঘ প্রাতিষ্ঠানিক…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top