News Flash

Image

খয়েরপুরে বিজেপির যোগদান সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ ৬নং খয়ের পুর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম ছেড়ে ২৮পরিবারের ১০৯জন ভোটার বিজেপি দলের আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন৷ নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদেরকে বরণ করে নেন বিধানসভার অধ্যক্ষ তথা এলাকার বিধায়ক রতন চক্রবর্তী৷ এদিন যোগদান সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ শীল,মন্ডল সভাপতি অমিত নন্দী সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে এলাকার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী বলেন বিরোধী দলের কাজ কর্মে অতিষ্ঠ হয়ে এবং বর্তমান সরকারের কাজ-কর্মের খুশি হয় জনগণ শাসক দলের পতাকা তলে সামিল হচ্ছেন৷ আজ যারা বিরোধী শিবির ছেড়ে শাসক দলের পতাকা তলে সামিল হয়েছেন তারা গত বেশ কিছুদিন ধরেই বিজেপির পতাকা তলে শামিল হওয়ার জন্য বিধায়কের সঙ্গে যোগাযোগ করে আসছিলেন বলে তিনি জানান৷ অবশেষে তাদেরকে দলে বরণ করে নেওয়া হয়েছে৷ এদিন যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী বলেন বর্তমান সরকার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে চায়৷ তিনি দাবি করেন বর্তমান সরকারের আমলে চাঁদার জুলুম নেই৷ উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা পেতে এখন আর মিটিং মিছিলে যেতে হয় না৷ এসব উন্নয়নমূলক কর্মসূচি সুযোগ প্রদানের ক্ষেত্রে দলবাজি বন্ধ করা সম্ভব হয়েছে৷ বিগত সরকারের আমলে যে ভবে দলবাজি ও গ্রুপবাজি করা হয়েছে৷ বর্তমান সরকারের আমলে এ ধরনের কোনো নজির নেই বলে তিনি জোর গলায় দাবি করেন৷ বিগত বামফ্রন্ট সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলেও তিনি গুরুতর অভিযোগ করেছেন৷ এখনো যাদের বিরোধীদলের কাজকর্ম সম্পর্কে মোহভঙ্গ হয়নি তাদেরকে মোহভঙ্গ করে শাসকদলের পতাকাতলে শামিল হয়ে উন্নয়নমূলক কর্মসূচী বাস্তবায়নে সহযোগিতার হাত প্রসারিত করতে বিধায়ক তথা অধ্যক্ষ রতন চক্রবর্তী আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

ধর্মনগরে যুব কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগে উত্তেজনা, থানা ঘেরাও; ২৪ ঘণ্টার সময়সীমা

ধর্মনগর, ২৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার অন্তর্গত চন্দ্রপুর ক্লাব এলাকায় দুই যুব কংগ্রেস কর্মীর ওপর হামলার অভিযোগকে…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার লোকঐতিহ্যের উল্লেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আগরতলার মেয়র

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে ত্রিপুরার বিলুপ্তপ্রায় লোকঐতিহ্য ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়ন ও ত্রিপুরার ঐতিহ্যের প্রতিফলন: সাংসদ রাজীব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৬তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলা পুরনিগমের…

ByByReshmi Debnath Jul 26, 2026

ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের

আগরতলা, ২৬ জুলাই: সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশু কন্যাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ করে দিতে চণ্ডীপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top