News Flash

  • Home
  • বিদেশ
  • Monkeypox: আর্জেন্টিনাতেও খোঁজ মিলল মাঙ্কিপক্সের, লাতিন আমেরিকার দেশে দু”জন সংক্রমিত
Image

Monkeypox: আর্জেন্টিনাতেও খোঁজ মিলল মাঙ্কিপক্সের, লাতিন আমেরিকার দেশে দু”জন সংক্রমিত

বুয়েনস আয়ার্স, ২৮ মে (হি.স.): এবার আর্জেন্টিনায় দু’জনের শরীরে মাঙ্কিপক্সের ভাইরাস মিলেছে। দু”জনই খুব সম্প্রতি স্পেন থেকে এসেছিলেন। এর ফলে লাতিন আমেরিকাতেও ঢুকে পড়ল এই ভাইরাস।

সে দেশের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আক্রান্ত দু’জনের মধ্যে স্পেন থেকে একজন এসেছিলেন ২৮ এপ্রিল এবং অন্য জন ১৬ মে। দু’জনের হালকা জ্বর এবং শরীরে ক্ষত দেখা যায়। টেস্ট করার পর জানা যায় দু”জন মাঙ্কিপক্সে আক্রান্ত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) হিসাব অনুযায়ী, এখনও পর্যন্ত ২০টি দেশে মাঙ্কিপক্স ছড়িয়েছে। এর মধ্যে ব্রিটেন, কানাডা, স্পেন, জার্মানি, সুইডেন, অস্ট্রেলিয়া ও আমেরিকার মতো দেশ রয়েছে। আর্জেন্টিনায় এই ভাইরাসের খোঁজ মেলায় আক্রান্ত দেশের সংখ্যা ফের বাড়ল।

Releated Posts

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

হিমালয়ের জলবায়ু সহনশীলতা বাড়াতে নেপাল-ভারত-চীন ব্যবস্থার প্রস্তাব নেপালের প্রধানমন্ত্রী শাহের

কাঠমান্ডু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে নেপাল, ভারত ও চীনকে…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top