News Flash

  • Home
  • দিনের খবর
  • Narendra Modi: মাতুশ্রী কেডিপি মাল্টিস্পেশালিটি হাসপাতালের উদ্বোধন, সুযোগ-সুবিধা নিরীক্ষণ প্রধানমন্ত্রীর
Image

Narendra Modi: মাতুশ্রী কেডিপি মাল্টিস্পেশালিটি হাসপাতালের উদ্বোধন, সুযোগ-সুবিধা নিরীক্ষণ প্রধানমন্ত্রীর

রাজকোট, ২৮ মে (হি.স.): গুজরাটের রাজকোটের আটকোটে নবনির্মিত মাতুশ্রী কেডিপি মাল্টিস্পেশালিটি হাসপাতালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে মাতুশ্রী কেডিপি মাল্টিস্পেশালিটি হাসপাতালের উদঘাটন করেছেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করার পরই মাল্টিস্পেশালিটি এই হাসপাতাল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। শ্রী প্যাটেল সেবা সমাজ দ্বারা পরিচালিত এই মাল্টিস্পেসালিটি হাসপাতাল।

মাতুশ্রী কেডিপি মাল্টিস্পেশালিটি হাসপাতালে উপলব্ধ সুযোগ-সুবিধা সম্পর্কে অবগত হন প্রধানমন্ত্রী। চিকিৎসা সম্পর্কিত বিভিন্ন সুযোগ সুবিধা নিরীক্ষণ করেছেন তিনি। কথা বলেছেন হাসপাতালের সঙ্গে যুক্ত চিকিৎসক ও অন্যান্য কর্তা ব্যক্তিদের সঙ্গে। আধুনিক সুবিধা সম্পন্ন এই হাসপাতাল ঘুরে দেখার পর খুশি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এদিন একটি জনসভায় বলেছেন, গুজরাট আমাকে যে মূল্যবোধ ও শিক্ষা দিয়েছে, সমাজের জন্য কীভাবে বাঁচতে হয় তা শিখিয়েছে, এজন্য মাতৃভূমির সেবায় কোনও খামতি রাখিনি আমি। প্রধানমন্ত্রী আরও বলেছেন, “কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার দেশের সেবার ৮ বছর পূর্ণ করছে। বছরের পর বছর ধরে, আমরা দরিদ্রদের সেবা, সুশাসন এবং দরিদ্রদের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াসের মন্ত্র অনুসরণ করে আমরা দেশের উন্নয়নে নতুন প্রেরণা দিয়েছি।”

Releated Posts

‘ব্রিটিশ আমলের থেকেও পরিস্থিতি খারাপ’, এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের দফতরের সামনে বামেদের বিক্ষোভ

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের দফতরের সামনে…

ByByNews Desk Sep 29, 2026

প্রাক্তন হিমাচল মন্ত্রী মেজর বিজয় সিং মানকোটিয়ার মৃত্যুতে বিজেপির শোক

শিমলা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): হিমাচল প্রদেশের প্রাক্তন মন্ত্রী এবং প্রবীণ নেতা মেজর বিজয় সিং মানকোটিয়ার মৃত্যুতে শোক প্রকাশ…

ByByNews Desk Sep 29, 2026

দুর্গাপুজোর নামে দুর্নীতি বরদাস্ত নয়, কড়া বার্তা বাংলার মন্ত্রী দিলীপ ঘোষের

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর নামে কোনও ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 29, 2026

অনুমতি ছাড়া অভিষেকের ‘সেবাশ্রয়’ শিবিরে চিকিৎসা, সরকারি ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা বিবেচনা

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top