News Flash

  • Home
  • দিনের খবর
  • Protest: জল সঙ্কট চলছেই নাসিকের তিরাদশেট গ্রামে; বিক্ষোভ মহিলাদের, আশ্বাস প্রশাসনের
Image

Protest: জল সঙ্কট চলছেই নাসিকের তিরাদশেট গ্রামে; বিক্ষোভ মহিলাদের, আশ্বাস প্রশাসনের

নাসিক, ২৮ মে (হি.স.): পানীয় জলের সঙ্কট চলছেই, জল আনতে মহিলাদের যেতে হয় বাড়ি থেকে অনেক দূরে। দীর্ঘ দিন ধরেই জল সঙ্কটে ভুগছেন মহারাষ্ট্রের নাসিকের তিরাদশেট গ্রামের বাসিন্দারা। গরমের সময় জল সঙ্কট আরও বেড়েছে। অগত্যা বাধ্য হয়েই শনিবার বিক্ষোভ প্রদর্শন করলেন তিরাদশেট গ্রামের মহিলারা। মহিলাদের বিক্ষোভের প্রেক্ষিতে অবশেষে টনক নড়ল প্রশাসনের। অতি শীঘ্রই জল সঙ্কট মেটানোর আশ্বাস দেওয়া হয়েছে।

তিরাদশেট গ্রামের বিক্ষোভরত মহিলারা জানিয়েছেন, আমাদের গ্রাম নাসিক শহরের খুব কাছে থাকা সত্ত্বেও, বিগত ৫০ বছর ধরে আমাদের জলের সুবিধা নেই৷ এখানকার মহিলাদের প্রতিদিন জল আনতে অনেকটা দূরে যেতে হয়। আমরা বেশিরভাগই শ্রমিক, কাজে যাওয়ার পরিবর্তে জল আনতে অনেক দূর যেতে হয় আমাদের। নাসিকের জেলাশাসক গঙ্গাথরন ডি জানিয়েছেন, “আমরা জলজীবন মিশনের অধীনে জেলার মধ্যে জল সঙ্কটের সম্মুখীন এমন গ্রামগুলি চিহ্নিত করছি৷ জল সরবরাহ সংক্রান্ত কাজ চলছে এবং শীঘ্রই শেষ হবে। আমরা গ্রামবাসীদের জন্য সাময়িক ব্যবস্থা করেছি।”

Releated Posts

‘ব্রিটিশ আমলের থেকেও পরিস্থিতি খারাপ’, এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের দফতরের সামনে বামেদের বিক্ষোভ

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের দফতরের সামনে…

ByByNews Desk Sep 29, 2026

প্রাক্তন হিমাচল মন্ত্রী মেজর বিজয় সিং মানকোটিয়ার মৃত্যুতে বিজেপির শোক

শিমলা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): হিমাচল প্রদেশের প্রাক্তন মন্ত্রী এবং প্রবীণ নেতা মেজর বিজয় সিং মানকোটিয়ার মৃত্যুতে শোক প্রকাশ…

ByByNews Desk Sep 29, 2026

দুর্গাপুজোর নামে দুর্নীতি বরদাস্ত নয়, কড়া বার্তা বাংলার মন্ত্রী দিলীপ ঘোষের

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর নামে কোনও ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 29, 2026

অনুমতি ছাড়া অভিষেকের ‘সেবাশ্রয়’ শিবিরে চিকিৎসা, সরকারি ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা বিবেচনা

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top