News Flash

  • Home
  • খেলা
  • ফুটবলের দলবদল জোরকদমে নবোদয়, বিবেকানন্দও পিছিয়ে নেই
Image

ফুটবলের দলবদল জোরকদমে নবোদয়, বিবেকানন্দও পিছিয়ে নেই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ মে।। ঘর গোছানোর পর্ব অনেকটা শেষ পর্যায়ে। হাতেগোনা আর তিনদিনের মধ্যেই পুরো টিমকে সাজিয়ে নিতে হবে ময়দানের ক্লাবগুলোর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন অনুমোদিত সবগুলো ক্লাব-ই দলবদল পর্বে অংশগ্রহণ করে ঘর গোছানোর কাজে ব্যস্ত রয়েছে। ইতিমধ্যে সাতদিন হয়ে গেল দলবদল-এর খাতায় কোনও দলের হয়ে খেলা ইচ্ছার কথা জানিয়ে এপর্যন্ত ১৯১ জন সই করেছেন। আজ সপ্তম দিনে ৩২ জন ফুটবলারের দলবদলের খাতার পাশে উপস্থিত হওয়ার বিষয় অন্ততপক্ষে আগামী দিনে রাজ্য ফুটবলের জন্য একটা ভালো বার্তা বলা যেতে পারে। আজ, শুক্রবার বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের হয়ে খেলার জন্য রীমা জমাতিয়া, অঞ্জনা ত্রিপুরা ও রেজিনা ডারলং সই করেছেন। এন এস আর সি সি-র হয়ে খেলার জন্য সই করেছেন বিশাল দেববর্মা। নবোদয় সংঘের খেলার জন্য সই করেছেন বিশাল রিয়াং,  জনম দাতা দেববর্মা, গজেন্দ্র রিয়াং, ভাগ্য সাধন জমাতিয়া, দেবজিত রিয়াং,  স্যামসান মলসুম, স্বপন মলসুম, সুরেশ মলসুম, নারদ গোবিন্দ জমাতিয়া, পহর জমাতিয়া, ব্রজেন্দ্র রিয়াং, কোভিদ জমাতিয়া। বিবেকানন্দ ক্লাবের হয়ে খেলার জন্য সই করেছে বীতেন্দ্র রিয়াং, দীপ দাস, শরদিন্দু চক্রবর্তী। কেশব সংঘের হয়ে খেলার জন্য সই করেছেন বাসুরাম রিয়াং ও করণ জমাতিয়া। আনন্দ ভবন-এর হয়ে খেলার জন্য সই করেছেন স্মিটন রিয়াং, উপেন্দ্র রিয়াং, মহম্মদ রাজীব, অলক হরিজন ও পঙ্কজ শুক্ল দাস। কিল্লা মর্নিং ক্লাবের হয়ে খেলার জন্য সই করেছেন শবনম দেববর্মা, দিপালী হালাম, পঞ্চমী দেবনাথ ও রুবিনা দেববর্মা। চলমান সংঘের হয়ে খেলার জন্য সই করেছেন শেফালী দেববর্মা। ভারতরত্ন সংঘের হয়ে খেলার জন্য সই করেছেন নীলকান্ত শুক্ল বৈদ্য। উল্লেখ্য ৩০ মে পর্যন্ত ফুটবলারদের দলবদল পর্বে স্বাক্ষর করার সুযোগ থাকবে। ৩১ মে একটি দিন রাখা হয়েছে সইপ্রত্যাহারের জন্য।

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026

অসম প্রিমিয়ার লিগ রাজ্যের লুকিয়ে থাকা ক্রিকেট প্রতিভার বড় মঞ্চ: আবু নেচিম

গুয়াহাটি, ২২ জুলাই (আইএএনএস): অসম প্রিমিয়ার লিগ (এপিএল) রাজ্যের উদীয়মান ক্রিকেটারদের জন্য এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে বলে…

ByByNews Desk Jul 22, 2026

জুনিয়র বিশ্ব স্কোয়াশ: পরের রাউন্ডে ভারতের সাত খেলোয়াড়, দাপট দেখালেন আনাহত সিং

নায়াগ্রা-অন-দ্য-লেক (কানাডা), ২১ জুলাই (আইএএনএস): বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করল ভারত। নারী বিভাগের শীর্ষ বাছাই আনাহত…

ByByNews Desk Jul 21, 2026

এমএলসি-তে প্রথমবার চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স, উচ্ছ্বসিত শাহরুখ খান

মুম্বই, ১৯ জুলাই (আইএএনএস): মেজর লিগ ক্রিকেট (এমএলসি)-এ প্রথমবারের মতো শিরোপা জেতায় উচ্ছ্বাস প্রকাশ করলেন বলিউড সুপারস্টার শাহরুখ…

ByByNews Desk Jul 19, 2026
Scroll to Top