News Flash

  • Home
  • খেলা
  • লংতরাই ভ্যালিতে সিনিয়র লীগ ক্রিকেট বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ঐকতান ক্লাব জয়ী
Image

লংতরাই ভ্যালিতে সিনিয়র লীগ ক্রিকেট বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ঐকতান ক্লাব জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ মে।। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ঐকতান ক্লাব জয় পেয়েছে। হারিয়েছে স্পোর্টস ক্লাবকে। লংতরাই ভ্যালিতে আয়োজিত সিনিয়র লিগ ক্রিকেট টুর্নামেন্ট বৃষ্টির সঙ্গে সমঝোতা করেই যেন এগুচ্ছে। আকাশে মেঘ থাকলেও টুর্নামেন্ট শেষ করার তাগিদে উদ্যোক্তারা ঝুঁকি নিয়েই খেলা এগিয়ে নিতে চাইছেন। বৃষ্টিতে ম্যাচ পুরোপুরি ভেস্তে গেলে তো আর কিছু করার থাকবে না। তবে এর মধ্যেই যতটুকু সম্ভব টুর্নামেন্টটি চালিয়ে যেতে চাইছেন উদ্যোক্তারা। লংতরাই ভ্যালি ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র লীগ ক্রিকেট টুর্ণামেন্টে আজ, শুক্রবার খেলা ছিল ঐকতান ক্লাব বনাম স্পোর্টস ক্লাবের মধ্যে। 6 ছৈলেংটাস্থিত ঘাঘরাছড়া হাই স্কুল গ্রাউন্ডে সকালে ম্যাচ শুরুতে টস জিতে স্পোর্টস ক্লাব প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ঐকতান ক্লাবকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। দেরিতে খেলা শুরু হয়েছে বলে আগেই ওভার সংখ্যা কমিয়ে ২৯ করা হয়েছিল। সীমিত ওভারের ঐকতান ক্লাব ৭ উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করে। দলের পক্ষে এজাজ আহমেদের অপরাজিত ৬৬ রান, বিপিন কুমারের ৫২ রান, বিশ্বদীপ সরকারের ৪৬ রান এবং রাজীব দাসের ৩৪ রান বেশ উল্লেখযোগ্য। ওপেনার সুরজিৎ সরকার পেয়েছে ২৪ রান। এজাজ ৪১ বল খেলে তিনটি বাউন্ডারি ও সাতটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ভূমিকায় ৬৫ রান সংগ্রহ করে। বিপিন কুমারের ৫২ রানেও যথেষ্ট চমক রয়েছে। বিপিন ১৮ বল খেলে তিনটি বাউন্ডারী ও ৬টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৫২ রান সংগ্রহ করে। বিশ্বজিৎ সরকার একটি বাউন্ডারির সঙ্গে পাঁচটি ওভার বাউন্ডারি মেরে সংগ্রহ করেছে ৪৬ রান। স্পোর্টস ক্লাবের বোলার ধীরাজ চৌধুরী ৪৬ রানে চারটি এবং ঋষব মৌর্য ৪৩ রানে ২টি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে স্পোর্টস ক্লাব ১৩-তম ওভারের খেলা চলাকালীন সময়ে বৃষ্টিতে ম্যাচ থেমে যায়। পরবর্তী সময়ে আর খেলা শুরু করার পরিস্থিতি তৈরি হয়নি। স্পোর্টস ক্লাব ১২.২ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে। আবহাওয়ার পরিস্থিতি আঁচ করতে পেরে ওপেনার রঞ্জন ভরদ্বাজ ১৮ বলে একটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ২৭ রান সংগ্রহ করে। ঋষব মৌর্যও ২৬ রান পায় ২০ বল খেলে। ঐকতান ক্লাবের সুরজিৎ সরকার দুটি এবং তুষার সরকার ও এজাজ আহমেদ একটি করে উইকেট পেয়েছে। শেষ পর্যন্ত ডিএলএস মেথডে হিসেব কষে ঐকতান ক্লাব দুই রানের ব্যবধানে রোমাঞ্চকর জয় পেয়েছে।

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top