News Flash

  • Home
  • প্রধান খবর
  • Accident: মহারাষ্ট্রের পালঘরে ২৫ ফুট নীচে খাদে পড়ল বাস, প্রাণে বাঁচলেন ১৫ জন যাত্রী
Image

Accident: মহারাষ্ট্রের পালঘরে ২৫ ফুট নীচে খাদে পড়ল বাস, প্রাণে বাঁচলেন ১৫ জন যাত্রী

আহত হয়েছেন ১৫ জন যাত্রী, তাঁদের মধ্যে ৫ জনের আঘাত গুরুতর। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে মুম্বই-আহমেদাবাদ হাইওয়ের ওপর ওয়াঘোবা ঘাটের কাছে। সকাল ৬টা নাগাদ মহারাষ্ট্র রাজ্য পরিবহন নিগমের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে খাদে পড়ে যায়। বাসটি উত্তর মহারাষ্ট্রের জলগাঁও জেলার ভুসাওয়াল থেকে পালঘরের বোইসার যাচ্ছিল।

পুলিশ জানিয়েছে, প্রায় ২৫ ফুট নীচে পড়ে যায় বাসটি, চালক ও কন্ডাক্টর-সহ ১৫ জন ছিলেন ওই বাসে। সকলেই কমবেশি আহত হয়েছেন। ৫ জনের আঘাত গুরুতর। চালকের জন্য এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন একজন যাত্রী। তিনি বলেছেন, বাসের চালক মদ্যপ ছিলেন এবং দ্রুততার সঙ্গে বাস চালাচ্ছিলেন। তিনি দাবি করেন, যাত্রীরা কন্ডাক্টরকে চালক পরিবর্তন করার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু তিনি তাঁদের অনুরোধে কর্ণপাত করেননি, যার ফলে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, চালক আপাতত হাসপাতালে ভর্তি, সুস্থ হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

Releated Posts

‘রাহুল গান্ধীর মুখোশ খুলে গিয়েছে’: কংগ্রেস সদর দফতরের বাইরে মুসলিম মহিলাদের বিক্ষোভে বিজেপি

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): কংগ্রেস সদর দফতরের বাইরে একদল মুসলিম মহিলা বিক্ষোভ দেখানোর পর লোকসভায় বিরোধী দলনেতা রাহুল…

ByByNews Desk Aug 27, 2026

‘পদ্ম পুরস্কার পরিবার বা পরিচিতদের জন্য নয়’: অমিত শাহ

আমরেলি, ২৭ আগস্ট (আইএএনএস): পদ্ম পুরস্কার কোনও পরিবার, আত্মীয়স্বজন বা পরিচিতদের জন্য নয়, বরং নিঃস্বার্থভাবে মানুষের সেবায় জীবন…

ByByNews Desk Aug 27, 2026

‘ফৌজা সিংয়ের জীবন খেলাধুলার প্রতি ভালোবাসার উদাহরণ’: প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): দেশের মানুষের জীবনে খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব তুলে ধরে প্রবীণ ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিংয়ের…

ByByNews Desk Aug 27, 2026

জাপান সফরে বৃহত্তর বিনিয়োগ ও শক্তিশালী শিল্প অংশীদারিত্বের আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): জাপান সফরে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দুই দেশের মধ্যে আরও বেশি বিনিয়োগ,…

ByByNews Desk Aug 27, 2026
Scroll to Top