News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রধানমন্ত্রীর সাক্ষাৎ এড়িয়ে গেলেন চন্দ্রশেখর, বেঙ্গালুরুতে দেবেগৌড়া ও কুমারস্বামীর সঙ্গে বৈঠক
Image

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ এড়িয়ে গেলেন চন্দ্রশেখর, বেঙ্গালুরুতে দেবেগৌড়া ও কুমারস্বামীর সঙ্গে বৈঠক

বেঙ্গালুরু, ২৬ মে (হি.স.): হায়দরাবাদে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এড়িয়ে গেলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। হায়দরাবাদে না থেকে উড়ে যান বেঙ্গালুরুতে। সেখানে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া ও তাঁর ছেলে ও কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বেঙ্গালুরুতে কে সি আর-কে অভ্যর্থনা জানান এইচ ডি কুমারস্বামী। এরপর বেঙ্গালুরুর বাসভবনে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার সঙ্গে সাক্ষাৎ করেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী।

কী কী বিষয়ে এদিন আলোচনা হয়েছে, তা কে সি আর নিজেই জানিয়েছেন। তিনি জানান, জাতীয় ও কর্ণাটকের রাজনীতি নিয়ে আমাদের মধ্যেই আলোচনা হয়েছে। জাতীয় স্তরে একটা পরিবর্তন আসবেই, কেউ তা আটকাতে পারবে না। দেশের কৃষক ও দরিদ্ররা খুশি নেই। শিল্প বন্ধ হয়ে যাচ্ছে, মুদ্রাস্ফীতি বাড়ছে ও টাকার মান কমছে।” এইচ ডি কুমারস্বামী এদিন বলেছেন, “তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও একটি বিকল্প ফ্রন্টের জন্য কাজ করছেন, তিনি বেশ কয়েকজন নেতার সঙ্গে দেখা করছেন এবং বিভিন্ন রাজ্য সফর করছেন। তিনি দেশকে বাঁচাতে চান এবং দেশ ও দরিদ্র মানুষের স্বার্থে পরিবর্তন আনতে চান।” প্রসঙ্গত, এদিন হায়দরাবাদের ইন্ডিয়ান স্কুল ও বিজনেসের ২০ বছর উদযাপনের অনুষ্ঠান-সহ বিভিন্ন সরকারি কাজে তেলেঙ্গানায় আসেন মুখ্যমন্ত্রী। আর সে দিনই নিজ রাজ্য ছেড়ে বেঙ্গালুরুতে উড়ে যান কে সি আর।

Releated Posts

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

প্রযুক্তি ও ঐতিহ্যের মধ্যে ভারসাম্য বজায় রেখেই আদিবাসী সমাজের ক্ষমতায়ন সম্ভব: রাষ্ট্রপতি মুর্মু

বেতুল (মধ্যপ্রদেশ), ১৮ জুন (আইএএনএস): আদিবাসী যুবসমাজের কাছে আধুনিক শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং ডিজিটাল ক্ষমতায়নের সুযোগ পৌঁছে দিতে…

ByByNews Desk Jun 18, 2026

মোদি-ট্রাম্প বৈঠক সম্পর্কোন্নয়নের ইতিবাচক সূচনা, তবে আস্থা পুনর্গঠনই হবে মূল চাবিকাঠি

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top