News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: ২০১৪ সালের পর থেকে রাজনৈতিক ইচ্ছাশক্তি ও সংস্কারের সাক্ষী হচ্ছে দেশ : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: ২০১৪ সালের পর থেকে রাজনৈতিক ইচ্ছাশক্তি ও সংস্কারের সাক্ষী হচ্ছে দেশ : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ মে (হি.স.): বর্তমানে রাজনৈতিক ইচ্ছাশক্তি ও সংস্কারের সাক্ষী হচ্ছে দেশ, এই পরিবর্তন এসেছে ২০১৪ সালের পর থেকে। বৃহস্পতিবার হায়দরাবাদের ইন্ডিয়ান স্কুল ও বিজনেসের ২০ বছর উদযাপনের অনুষ্ঠানে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “আমরা যদি বিগত ৩ দশকের সঙ্গে গত ৮ বছরের তুলনা করি, তাহলে আমরা দেখতে পাব রাজনৈতিক ইচ্ছাশক্তি এবং অস্থিতিশীলতার অভাবের কারণে প্রয়োজন থাকা সত্ত্বেও সংস্কার করা হয়নি। দেশ বড় কোনও সিদ্ধান্ত নিতে পারেনি। ২০১৪ সালের পর থেকে ভারত রাজনৈতিক ইচ্ছাশক্তি এবং সংস্কারের সাক্ষী হচ্ছে।”
প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, “স্মার্টফোন ডেটা খরচে ভারত প্রথম অবস্থানে রয়েছে এবং বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেম এবং তৃতীয় বৃহত্তম কনজিউমার মার্কেট রয়েছে ভারতে।” প্রধানমন্ত্রীর কথায়, “ভারত এখন প্রবৃদ্ধির প্রধান কেন্দ্র হিসেবে আবির্ভূত হচ্ছে। গত বছর, এখনও পর্যন্ত সর্বোচ্চ বিদেশি বিনিয়োগ এসেছে ভারতে। গোটা বিশ্ব এখন বুঝতে পারছে ভারত মানেই ব্যবসা।” প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, “দেশ যখন অর্থনৈতিক উন্নয়নের নতুন অধ্যায় লিখছে, তখন আমাদের আরও একটি বিষয় মাথায় রাখতে হবে।

ছোট ব্যবসায়ীদেরও সমান গুরুত্ব দিতে হবে। তাঁদের আরও বড় প্ল্যাটফর্ম দিতে হবে। এগিয়ে যাওয়ার জন্য আরও সুযোগ দিতে হবে। তাঁদের আরও বেশি করে প্রযুক্তির সঙ্গে যুক্ত হতে হবে।”

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top