News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: আত্মনির্ভর ভারতের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে একবিংশ শতাব্দীর ভারত : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: আত্মনির্ভর ভারতের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে একবিংশ শতাব্দীর ভারত : প্রধানমন্ত্রী

হায়দরাবাদ, ২৬ মে (হি.স.): ”আত্মনির্ভর ভারত” এবং ”মেক ইন ইন্ডিয়া”-র স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে একবিংশ শতাব্দীর ভারত। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার দুপুরে হায়দরাবাদে বিজেপি কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “আত্মনির্ভর ভারত” এবং ”মেক ইন ইন্ডিয়া”-র স্বপ্ন নিয়ে একবিংশ শতাব্দীর ভারত এগিয়ে চলেছে। আমাদের স্টার্টআপগুলি বিশ্বে একটি ছাপ রেখে যাচ্ছে। বর্তমানে আমরা বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেম। ভারতের ১০০ তম ইউনিকর্ন সম্প্রতি নিবন্ধিত হয়েছে।”

বিজেপি কর্মীদের উদ্দেশে আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, আমি বিজেপির সমস্ত কর্মীদের বলতে চাই, আমরা কঠোর পরিশ্রম করব। তেলেঙ্গানার জনগণের সেবায় কোনও খামতি রাখব না আমরা। আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে বিজেপির প্রতিটি কর্মী এমনই উৎসাহের সঙ্গে ভবিষ্যতেও কাজ করবেন।”
হায়দরাবাদ থেকে প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “বিজেপি বিগত ৮ বছর ধরে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস ও সবকা প্রয়াসের মন্ত্র নিয়ে এগিয়ে চলেছে।” প্রধানমন্ত্রী বলেছেন, “আমরা পুনরায় একবার বিশ্বের মধ্যে সবথেকে দ্রুত গতিতে এগিয়ে চলা অর্থনীতিতে উন্নীত হয়েছি। আমাদের এই গ্রোথ স্টোরিতে সবথেকে বড় ভূমিকা প্রযুক্তির। আর প্রযুক্তির নেতৃত্ব করছে আমাদের যুব শক্তি।”

Releated Posts

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিরোধী নেতাদের শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলের একাধিক নেতা। সামাজিক…

ByByNews Desk Sep 17, 2026

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top